আমেরিকা মহাদেশে ইরানের রপ্তানি বৃদ্ধি
এপ্রিল ০৬, ২০২৫ ১৬:৫৩ Asia/Dhaka
পার্সটুডে- ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার ইউরোপ ও আমেরিকা বিষয়ক দপ্তরের মহাপরিচালক আহমাদ ফিরোজি বলেছেন, গত ফার্সি বছরে আমেরিকা মহাদেশে ইরানের রপ্তানি এর আগের বছরের তুলনায় সাড়ে চার গুণ বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও বলেছেন, বিদায়ী ফার্সি বছরে (১৪০৩ সালে) আমেরিকা মহাদেশ থেকে ইরানের আমদানি ফার্সি ১৪০২ সালের তুলনায় সামান্য কমেছে, কিন্তু রপ্তানি অনেক বেড়েছে। বিশেষকরে ব্রাজিলে ইরানের রপ্তানি আগের বছরের তুলনায় ৮.৫ গুণ বৃদ্ধি পেয়েছে।#
পার্সটুডে/এসএ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ