কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে ভারতের সেনাপ্রধানের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/event-i154158-কাশ্মীর_ইস্যুতে_পাকিস্তানকে_ভারতের_সেনাপ্রধানের_হুঁশিয়ারি
কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি জানিয়েছেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ভারত সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সোমবার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় মিডিয়া এনডিটিভি।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
নভেম্বর ১৭, ২০২৫ ১৯:৪২ Asia/Dhaka
  • ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
    ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের প্রতি কঠোর সতর্কবার্তা দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি জানিয়েছেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ভারত সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সোমবার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় মিডিয়া এনডিটিভি।

নয়াদিল্লিতে ‘চাণক্য ডিফেন্স ডায়লগস’-এর কার্টেন রেইজার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেনারেল দ্বিবেদী বলেন, পাকিস্তানের আক্রমণাত্মক আচরণের জবাব দিতে ভারতীয় বাহিনী দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া দেখানোর সক্ষমতা অর্জন করেছে। সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’-এর কথা উল্লেখ করে তিনি বলেন, এটি ছিল মাত্র “৮৮ ঘণ্টার একটি ট্রেলার”—যা ভারতের প্রস্তুতির প্রমাণ রাখে।

তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ কতদিন স্থায়ী হবে—তা কেউ বলতে পারে না। এবার ৮৮ ঘণ্টা, কিন্তু ভবিষ্যতে তা চার মাস কিংবা চার বছরও হতে পারে। তাই দীর্ঘমেয়াদি সংঘাতের সম্ভাবনায় পর্যাপ্ত খাদ্য, অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম মজুত রাখা জরুরি।

পেহেলগামের সন্ত্রাসী হামলার পর ভারত নিরাপত্তায় “নতুন নরমাল” তৈরি করেছে বলে মন্তব্য করেন সেনাপ্রধান। তার ভাষায়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ উৎসাহিত করা হলে ভারত কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। “কথা ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না”—বলেই তিনি পাকিস্তানকে সতর্ক করেন।#

পার্সটুডে/এমআরএইচ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।