রেডিও তেহরানের সাংবাদিক বাবুল আখতারের মায়ের ইন্তেকাল
ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার বিশ্ব কার্যক্রমের বাংলা বিভাগের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ বাবুল আখতারের মা আফরোজা বেগম (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি গতকাল (বুধবার) সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সুবেদার মোহাম্মদ শাহজাহান কবিরের স্ত্রী।
সাংবাদিক বাবুলের মায়ের জানাজা কিশোরগঞ্জের ভৈরবের রসুলপুরে অনুষ্ঠিত হয়েছে এবং তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
বাবুল আখতার সবার কাছে তার মায়ের জন্য দোয়া চেয়েছেন। রেডিও তেহরানের সাংবাদিকেরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। গোটা রেডিও তেহরান পরিবার শোকে মুহ্যমান।#
পার্সটুডে/এসএ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।