ইরানের পাল্টা হামলার আশঙ্কায় মার্কিন ও মিত্র শিবিরে আতঙ্ক
ওয়াশিংটন পোস্ট: ইরানের সঙ্গে যুদ্ধ এড়াতে মার্কিন সরকারের প্রতি আরব মিত্রদের আহ্বান
-
মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকাফ
পার্স টুডে – একটি মার্কিন গণমাধ্যম জানিয়েছে যে ওয়াশিংটনের আরব মিত্র দেশগুলো মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপের পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং যুদ্ধের বদলে কূটনীতিকে অগ্রাধিকার দেয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।
ওয়াশিংটন পোস্ট সচেতন সূত্রের উদ্ধৃতি দিয়ে লিখেছে যে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকাফ আরব কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় ইরানের সঙ্গে সংঘাতের বিষয়ে তাদের হুঁশিয়ারি পেয়েছেন। যুদ্ধ হলে আঞ্চলিক অস্থিতিশীলতা বিপন্ন হবে বলে সতর্ক বার্তার দিয়েছেন।
সূত্রগুলো আরও জানিয়েছে, মার্কিন আরব মিত্ররা সংযম এবং রাজনৈতিক সমাধান খোঁজার পক্ষে। তারা জোর দিয়ে বলেছে যে তেহরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পেলে অঞ্চলের নিরাপত্তা ও অর্থনীতি গুরুতর সংকটে পড়তে পারে।
সম্প্রতি ইরানে শান্তিপূর্ণ প্রতিবাদের অজুহাত দেখিয়ে ইসরায়েল ও মার্কিন মদদ-পুষ্ট নৃশংস সন্ত্রাসী হত্যাযজ্ঞ তৎপরতা ও জনগণের এবং সরকারি সম্পদ ধ্বংসের নৈরাজ্যের প্রেক্ষাপটে এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ইরান সরকার ব্যবস্থা নিলে মার্কিন সরকার ইরানে হামলা করতে পারে বলে ব্যাপক প্রচারণা চালানো হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এখন ইরানে হামলা চালানোর কথা আর বলছেন না। তিনি বলেছেন, ইরানের নিরাপত্তা বাহিনী গুলির জবাবে গুলি চালিয়েছে প্রতিবাদীদের ওপর।
এ ছাড়াও ইরানে মার্কিন হামলা হলে আশপাশের আরব দেশগুলোসহ নানা দেশে মার্কিন ঘাটিগুলোতে ইরান হামলা করবে বলে ইরানের ঘোষণার কারণেও মার্কিন এবং তার মিত্র মহলে আতঙ্ক দেখা দিয়েছে। #
পার্স টুডে/এমএএইচ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।