মার্কিন সর্বোচ্চ দাবির ভিত্তিতে চুক্তিতে আগ্রহী নয় তেহরান: অ্যাক্সিওস
https://parstoday.ir/bn/news/event-i156558-মার্কিন_সর্বোচ্চ_দাবির_ভিত্তিতে_চুক্তিতে_আগ্রহী_নয়_তেহরান_অ্যাক্সিওস
পার্সটুডে-আমেরিকার ওয়েবসাইট অ্যাক্সিওস জানিয়েছে: মনে হচ্ছে না মার্কিন সর্বোচ্চ দাবির ভিত্তিতে চুক্তিতে আগ্রহী তেহরান।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
জানুয়ারি ২৯, ২০২৬ ১৮:৪৫ Asia/Dhaka
  • ইরান-আমেরিকা সমঝোতা
    ইরান-আমেরিকা সমঝোতা

পার্সটুডে-আমেরিকার ওয়েবসাইট অ্যাক্সিওস জানিয়েছে: মনে হচ্ছে না মার্কিন সর্বোচ্চ দাবির ভিত্তিতে চুক্তিতে আগ্রহী তেহরান।

আল-আলম নিউজ নেটওয়ার্কের বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, আমেরিকান সংবাদ ওয়েবসাইট অ্যাক্সিওস আমেরিকার কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে ইসরায়েলি সামরিক গোয়েন্দা প্রধান পেন্টাগন এবং হোয়াইট হাউসের কর্মকর্তাদের সাথে দেখা করেছেন।

মার্কিন এই ওয়েবসাইট উল্লেখ করেছে: ইসরায়েলি সামরিক গোয়েন্দা প্রধান ইরান সম্পর্কিত তথ্য সম্পর্কে ট্রাম্প প্রশাসনকে অবহিত করেছেন।

অ্যাক্সিওস আমেরিকান কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আরও জানিয়েছে: তেহরান সর্বোচ্চ মার্কিন দাবির ভিত্তিতে চুক্তিতে আগ্রহী বলে মনে হচ্ছে না।

ওয়াশিংটনের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আমেরিকার এই মিডিয়া আরও উল্লেখ করেছে: বর্তমান নির্দেশিকা প্রস্তুত হবার জন্য, তবে মনে হচ্ছে ট্রাম্প কয়েক দিনের মধ্যে ইরান বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত নেবেন।

অ্যাক্সিওস সংবাদ সংস্থা আরও জানিয়েছে, ওয়াশিংটন সফরকারী ইসরায়েলি প্রতিনিধিদল ইরানে সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য বিনিময় করতে চায়।#

পার্সটুডে/এনএম/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন