দ্বিতীয় দফার আলোচনার তারিখ ঘোষণা রয়টার্সের; সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি
-
হুইটকফ ও আরাকচি
পার্সটুডে-ইরান-মার্কিন দ্বিতীয় দফা আলোচনার সময় ঘোষণা নিয়ে যখন কথা হচ্ছে, তখন একটি ব্রিটিশ সংবাদ সংস্থা ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতির খবর দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকার দুই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদ সূত্রটি ওই খবর দেয়।
আল-আলম নিউজ নেটওয়ার্কের উদ্ধৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, সাংবাদিকতায় সংবাদের উৎস উল্লেখ না করাকে তথ্যের নির্ভুলতার ব্যাপারে দুর্বলতা বলে মনে করা হয়। সেইসাথে এটিকে সংবাদ তৈরির প্রয়াস হিসেবেও ব্যাখ্যা করা হয় কিংবা নিরাপত্তার কারণে সংবাদের উৎস এড়িয়ে যাওয়া হয়।
যেহেতু ওমানে ইরান ও আমেরিকার মধ্যে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং উভয় পক্ষই প্রথম দফার ফলাফল ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে, সুতরাং দ্বিতীয় দফার তারিখ ঘোষণা করা, তখন অবশ্যই এটি একটি নিরাপত্তা বা চ্যালেঞ্জিং বিষয় বলে মনে হচ্ছে না। অন্যদিকে, ইরানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ শুরু করার সম্ভাবনার বিষয়টিও ওমানে প্রথম দফা আলোচনার আগে থেকেই প্রকাশ্যে বাজানো ওয়াশিংটনের একটি ঢোল এবং এটি তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের গোপন নীতি ছিল না, এখনও নেই।
কাজেই এ ধরনের সংবাদ প্রকাশের উদ্দেশ্য সম্ভবত ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমাদের ঘোষিত অভিন্ন লক্ষ্যকে শক্তিশালী করার চেষ্টা। এ ধরনের নীতি মুলা ঝোলানোর নীতি হিসেবে পরিচিত।
মঙ্গলবার জেনেভায় ইরান-মার্কিন প্রতিনিধিদলের বৈঠক
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স, যার সদর দপ্তর লন্ডনে অবস্থিত, একটি ওয়াকিবহাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে হুইটকফ এবং কুশনারসহ আমেরিকার একটি প্রতিনিধিদল আগামি মঙ্গলবার জেনেভায় ইরানি কর্মকর্তাদের সাথে দেখা করবে। এদিকে, সংস্থাটি অন্য একটি সংবাদ প্রতিবেদনে উল্লেখ করেছে, মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে সম্ভাব্য ধারাবাহিক অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে।#
পার্সটুডে/এনএম/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।