ইরানের ওপর হামলা জাতিসংঘের সনদের পরিপন্থি: ফারহান হক 
https://parstoday.ir/bn/news/event-i157490-ইরানের_ওপর_হামলা_জাতিসংঘের_সনদের_পরিপন্থি_ফারহান_হক
পার্সটুডে: জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি-জেনারেল বলেছেন: ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি সামরিক হামলা জাতিসংঘ সনদের সনদের পরিপন্থি।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
মার্চ ০৪, ২০২৬ ১৪:৩৬ Asia/Dhaka
  • ফারহান হক 
    ফারহান হক 

পার্সটুডে: জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি-জেনারেল বলেছেন: ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি সামরিক হামলা জাতিসংঘ সনদের সনদের পরিপন্থি।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি-জেনারেল ফারহান হক আল জাজিরার সাথে একটি সাক্ষাত্কারে ওই মন্তব্য করেন। তিনি বলেন: আন্তর্জাতিক বৈধতা জাতিসংঘ সনদের ওপর ভিত্তি করে হয়। সুতরাং প্রত্যেকেরই উচিত এর নীতিগুলোকে সম্মান করা। 
পশ্চিম এশিয়ায় উত্তেজনা এবং সংঘাত বৃদ্ধি ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি জোর দিয়ে বলেন: প্রথম অগ্রাধিকার হল সংঘাত বন্ধ করা এবং আলোচনার টেবিলে ফিরে আসা। ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলার বিষয়ে, ফারহান হক আরও বলেন: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ইতোপূর্বে জাতিসংঘ সনদের কথা উল্লেখ করে মার্কিন ও ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন।#

পার্স টুডে/এনএম/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।