মার্কিন-ইসরায়েলি চক্রের চাপিয়ে-দেয়া যুদ্ধের ফলে সৃষ্ট সংকট
দুবাই বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় প্রতি মিনিটে ক্ষতি প্রায় দশ লাখ ডলার
-
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (ফাইল ছবি)
পার্স-টুডে: দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় প্রতি এক মিনিটে ক্ষতি হচ্ছে প্রায় দশ লাখ ডলার।
আর এই হিসাবের আলোকে প্রতি একদিন বন্ধ থাকার কারণে তথা ২৪ ঘণ্টায় আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় ১০৪ কোটি ৪০ লাখ ডলার।
ইরানে ইসরায়েলি-মার্কিন হামলা শুরু ও ইরানের পাল্টা হামলার পর থেকে প্রায় ২১ হাজার ৩০০টি ফ্লাইট বাতিল হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে যেসবের মধ্যে রয়েছে দুবাই, দোহা ও আবুধাবির আন্তর্জাতিক বিমানবন্দর কোভিড-১৯ মহামারি দেখা দেয়ার পর থেকে এটি ছিল এ অঞ্চলে বিমানবন্দরগুলো বন্ধ হয়ে যাওয়ার সবচেয়ে বড় ঘটনা।
এ ছাড়াও ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় জ্বালানী তেলের দাম বেড়ে যাচ্ছে এবং জ্বালানী সংক্রান্ত শেয়ার বাজারে অভাবনীয় পরিবর্তন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। #
পার্স টুডে/এমএএইচ/০৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।