মার্কিন-ইসরায়েলি অবস্থানে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ১৯ তম হামলার জোয়ার
https://parstoday.ir/bn/news/event-i157520-মার্কিন_ইসরায়েলি_অবস্থানে_ইরানি_ক্ষেপণাস্ত্র_ও_ড্রোন_দিয়ে_১৯_তম_হামলার_জোয়ার
ইরানের আইআরজিসি বা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক তথ্য-বিবরণীতে বলেছে, ‘ওয়াদেহ সাদিক-৪ বা সত্য-প্রতিশ্রুতি-চার’ শীর্ষক অভিযানের ১৯ তম হামলার জোয়ার শুরু করা হয়েছে মার্কিন ও ইসরায়েলি অবস্থানে বেশ কিছু সংখ্যক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মধ্য দিয়ে। 
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
মার্চ ০৫, ২০২৬ ১১:৫৬ Asia/Dhaka
  • ইরানের আইআরজিসি বা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর লোগো বা প্রতীক
    ইরানের আইআরজিসি বা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর লোগো বা প্রতীক

ইরানের আইআরজিসি বা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক তথ্য-বিবরণীতে বলেছে, ‘ওয়াদেহ সাদিক-৪ বা সত্য-প্রতিশ্রুতি-চার’ শীর্ষক অভিযানের ১৯ তম হামলার জোয়ার শুরু করা হয়েছে মার্কিন ও ইসরায়েলি অবস্থানে বেশ কিছু সংখ্যক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মধ্য দিয়ে। 

ফলে পশ্চিম এশিয়ায় অধিকৃত ফিলিস্তিনে সন্ত্রাসী ইহুদিবাদী ইসরায়েলি এবং মার্কিন সন্ত্রাসী সেনা অবস্থানগুলোতে একের পর এক ব্যাপক বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হচ্ছে।

‘ইয়া হাসান ইবনে আলী-আ.’ সাংকেতিক নাম ব্যবহার করে এই নতুন অভিযানগুলোর জোয়ার শুরু করা হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে। বিস্তারিত বিবরণ ক্রমেই জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।   

উল্লেখ্য ১৫ রমজানে এই অভিযান চালানো হল এবং আজকের এই দিনটি মহানবী-সা.'র বড় নাতি হযরত ইমাম হাসান-আ'র পবিত্র জন্ম-বার্ষিকী।#

পার্স টুডে/এমএএইচ/০৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।