জ্বালানি রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিয়েছে চীন
পার্সটুডে-চীন সরকার তাদের দুটি বৃহৎ কোম্পানিকে জ্বালানি রপ্তানি সম্পূর্ণভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে।
আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং পারস্য উপসাগরে ৮৫ শতাংশ ট্র্যাফিকের কারণে চীন জ্বালানি রপ্তানি বন্ধ করে দিয়েছে। চীন সরকার তাদের দুটি বৃহৎ জ্বালানি কোম্পানি-সিনোপেক এবং পেট্রোচায়নাকে পেট্রল এবং ডিজেলের রপ্তানি সম্পূর্ণভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন, এই সিদ্ধান্তটি প্রমাণ করে, বেইজিং উদ্ভুত পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। তাদের ধারণা চীনের শোধনাগারগুলোর বর্তমান রিজার্ভ শুধুমাত্র ১০ দিনের জন্য চলবে। হরমুজ প্রণালীতে যদি অচলাবস্থা অব্যাহত থাকে, তাহলে আগামী সপ্তাহগুলোতে অভ্যন্তরীণ কর্মকাণ্ডের ওপর তার গুরুতর প্রভাব অপ্রত্যাশিত কিংবা নয়।#
পার্সটুডে/এনএম/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।