আজারবাইজান প্রজাতন্ত্রে হামলার খবর অস্বীকার করলো ইরান
মার্চ ০৫, ২০২৬ ১৮:০২ Asia/Dhaka
-
ইরানের সশস্ত্র বাহিনী
পার্সটুডে- ইরান আজারবাইজান প্রজাতন্ত্রকে টার্গেট করে ড্রোন নিক্ষেপ করেছে মর্মে যে খবর চাউর হয়েছে তেহরান তা অস্বীকার করেছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে তারা সমস্ত মুসলিম দেশ এবং প্রতিবেশী দেশের সার্বভৌমত্বকে সম্মান করে। ইরানের সশস্ত্র বাহিনী প্রতিবেশী দেশ আজারবাইজান প্রজাতন্ত্রে ড্রোন হামলা করার খবরটি দৃঢ়তার সাথে অস্বীকার করেছে।
সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছে: বিভিন্ন উপায়ে মুসলিম দেশগুলোর মধ্যকার সম্পর্ক নষ্ট করার জন্য এ ধরনের ফলস ফ্ল্যাগ অভিযানের নজির রয়েছে ইহুদিবাদী ইসরাইলের।এই ধরনের পদক্ষেপ নিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে অভিযুক্ত করাই ওই অবৈধ দখলদারদের উদ্দেশ্য।#
পার্সটুডে/এনএম/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ