ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতি:
'বিশ্বের কথিত সেরা বাহিনী পালিয়ে যাচ্ছে, সহযোগীরা আকাশ-প্রতিরক্ষা সিস্টেম খুঁজতে দিশাহারা'
-
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তথা আইআরজিসি'র লোগো বা প্রতীক
পার্স-টুডে: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তথা আইআরজিসি বলেছে, বিশ্বের তথাকথিত সবচেয়ে শক্তিশালী বা গুণধর হওয়ার দাবিদার বাহিনী এ অঞ্চল থেকে পালিয়ে যাচ্ছে।
এই বাহিনীর জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন সরকারের সহযোগীরা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের বা জোগান দেয়ার কাজে ব্যস্ত হয়ে পড়েছে ইরানের বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়ে। তারা এ ব্যাপারে এখন দিশাহারা অবস্থায় রয়েছে।
এ অঞ্চলে মার্কিন সেনাদের অব্যাহত শয়তানি তৎপরতা ও প্রতারণাগুলোর অবসান ঘটবে তাদের সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোগুলো ধসিয়ে দেয়ার মাধ্যমে। বিবৃতিতে আরও বলা হয়েছে কাতার ও বাহরাইনে মার্কিন সেনাদের তল্পি-তল্পা নিয়ে ভবঘুরে হয়ে পড়া কখনও ভুলে যাওয়া হবে না। সবচেয়ে ব্যয়বহুল ও গুণধর হওয়ার দাবিদার বাহিনী এ অঞ্চল থেকে পালিয়ে যাচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগীরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবেলার জন্য বিমান প্রতিরক্ষা সিস্টেম দেয়ার দাবি জানাচ্ছে ও সেসব সংগ্রহের জন্য কঠোর প্রচেষ্টা চালাচ্ছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে নিজেদের আড়াল করার জন্য মার্কিন সেনারা যে বেসামরিক স্থাপনাগুলোকে ব্যবহার করছে তা আমাদের নজরদারি থেকে গোপন নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। #
পার্স টুডে/এমএএইচ/০৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।