ইরানি অভিযানের ৩৭ তম জোয়ারে মার্কিন ও ইসরায়েলি অবস্থানে তীব্রতম হামলা
https://parstoday.ir/bn/news/event-i157708-ইরানি_অভিযানের_৩৭_তম_জোয়ারে_মার্কিন_ও_ইসরায়েলি_অবস্থানে_তীব্রতম_হামলা
পার্স-টুডে: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরানের ‘সত্য-প্রতিশ্রুতি-৪’ শীর্ষক অভিযানের ৩৭ তম হামলার জোয়ার বাস্তবায়ন করা হয়েছে ‘হে আমিরুল মুনিনিন আলী ইবনে আবি তালিব-আ. শীর্ষক’ সাংকেতিক বা প্রতীকী শ্লোগানের মধ্য দিয়ে পবিত্র ২১ রমজানের রাতে (যা আমিরুল মু’মিনিন হযরত আলী-আ.’র শাহাদাতের বার্ষিকী ও শবে কদরের অন্যতম সম্ভাব্য রাত বা লাইলাতুল কদর হিসেবেও পরিচিত)।
(last modified 2026-03-12T06:13:34+00:00 )
মার্চ ১১, ২০২৬ ১৩:২৮ Asia/Dhaka
  •  ইরানি অভিযানের ৩৭ তম জোয়ারে মার্কিন ও ইসরায়েলি অবস্থানে তীব্রতম হামলা
    ইরানি অভিযানের ৩৭ তম জোয়ারে মার্কিন ও ইসরায়েলি অবস্থানে তীব্রতম হামলা

পার্স-টুডে: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরানের ‘সত্য-প্রতিশ্রুতি-৪’ শীর্ষক অভিযানের ৩৭ তম হামলার জোয়ার বাস্তবায়ন করা হয়েছে ‘হে আমিরুল মুনিনিন আলী ইবনে আবি তালিব-আ. শীর্ষক’ সাংকেতিক বা প্রতীকী শ্লোগানের মধ্য দিয়ে পবিত্র ২১ রমজানের রাতে (যা আমিরুল মু’মিনিন হযরত আলী-আ.’র শাহাদাতের বার্ষিকী ও শবে কদরের অন্যতম সম্ভাব্য রাত বা লাইলাতুল কদর হিসেবেও পরিচিত)।

গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন স্থানে নিরপরাধ যেসব বেসামরিক নাগরিককে হত্যা করেছে মার্কিন-ইহুদিবাদী অপরাধীরা তার জবাবে এই তীব্র ও ধ্বংসাত্মক অভিযানগুলো চালানো হয়। 

ইরানের আইআরজিসি বা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, 'অপরারেশন ট্রু প্রমিজ'-চার এর আওতায় এবারের এই অভিযানের হামলাগুলোর জোয়ার ছিল গোটা অভিযানের ইতিহাসের সবচেয়ে তীব্রতম ও ব্যাপক। তিন ঘণ্টা স্থায়ী এইসব হামলায় সবচেয়ে বেশি যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা হল অসাধারণ ভারি ‘খুররামশাহর’ নামক ক্ষেপণাস্ত্র এবং এই ক্ষেপণাস্ত্রগুলো কয়েক পর্যায়ে ও বিরতিহীনভাবে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিগুলোতে আঘাত হানে। এই ব্যাপক ও তীব্র হামলার জোয়ারে তেলআবিবের দক্ষিণে ‘হায়লা’ নামক উপগ্রহ কেন্দ্র দ্বিতীয় বারের মত আঘাতের শিকার হয় এবং পূর্ব বায়তুল মুকাদ্দাসে ‘বে’র ইয়াকুব’ নামের সামরিক ঘাঁটি ও হাইফার সামরিক ঘাঁটিও ইরানি হামলার শিকার হয়েছে। এ ছাড়াও ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং মধ্যপ্রাচ্যে মার্কিন পঞ্চম নৌ-ঘাঁটিতে আঘাত হানে ইরানের বিধ্বংসী অস্ত্রগুলো।

এইসব হামলার সাফল্য  ইরানের শহীদ সর্বোচ্চ নেতা, সামরিক কমান্ডারবৃন্দ ও শহীদ জনগণের আত্মার প্রতি নিবেদন করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। শিশু-ঘাতক ইসরায়েল ও মার্কিন অপরাধী শত্রুরা পুরোপুরি আত্ম-সমর্পণ না করা পর্যন্ত এবং যুদ্ধের ছায়া পুরোপুরি অপসারণ না হওয়া পর্যন্ত ইরানের বিধ্বংসী হামলাগুলো অব্যাহত থাকবে বলে বিবৃতিতে অঙ্গীকার করা হয়। #
 
পার্স টুডে/এমএএইচ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।