পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানি অভিযানের ৩৯ তম জোয়ারে মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস
https://parstoday.ir/bn/news/event-i157726-পারস্য_উপসাগরীয়_অঞ্চলে_ইরানি_অভিযানের_৩৯_তম_জোয়ারে_মার্কিন_ঘাঁটিগুলো_ধ্বংস
পার্স-টুডে: পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানি অভিযানের ৩৯ তম জোয়ারে টার্গেটভুক্ত মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস হয়ে গেছে বলে খবর দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১১, ২০২৬ ১৬:৩৮ Asia/Dhaka
  • পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানি অভিযানের ৩৯ তম জোয়ারে মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস
    পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানি অভিযানের ৩৯ তম জোয়ারে মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস

পার্স-টুডে: পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানি অভিযানের ৩৯ তম জোয়ারে টার্গেটভুক্ত মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস হয়ে গেছে বলে খবর দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।

'হে আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালিব-আ.' শীর্ষক প্রতীকী শ্লোগান দিয়ে এই অভিযান শুরু করা হয় বলে আইআরজিসি'র জনসংযোগ বিভাগের বরাত দিয়ে খবর দিয়েছে পার্স-টুডে। 

আজ (বুধবার) 'সত্য প্রতিশ্রুতি বা ওয়াদায়ে সাদিক-চার' শীর্ষক অভিযানের আওতায় এইসব হামলার জোয়ার শুরু করা হয়। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ শহীদ আমির মুসাভিসহ শহীদ কমান্ডারদের শ্রদ্ধার সঙ্গে  স্মরণ করা হয় এই অভিযানের শরুতে। 

পার্স-টুডে আরও জানিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে শিশু-ঘাতক সন্ত্রাসী মার্কিন সেনা-ঘাঁটিগুলোকে টার্গেট করা হয় কয়েকটি ওয়ারহেড-বিশিষ্ট 'ক্বাদর' ক্ষেপণাস্ত্র, কয়েকটি ওয়ারহেড-বিশিষ্ট 'খুররামশাহর' ও 'এমাদ' নামক বিশেষ ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করে। 

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে: এইসব ক্ষেপণাস্ত্রের আঘাত অধিকৃত ফিলিস্তিনে অর্থাৎ তথাকথিত ইসরায়েলে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে এবং বিপদ সংকেত তথা সাইরেনের পর সাইরেনের একটানা শব্দ ও ১১ দিনের বন্দিত্ব সৃষ্টি করেছে অপরাধী ইহুদিবাদীদের জন্য। #

পার্স টুডে/এমএএইচ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।