ইরানি অভিযানের ৪১ তম জোয়ারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলোর উৎক্ষেপণ অব্যাহত
https://parstoday.ir/bn/news/event-i157748-ইরানি_অভিযানের_৪১_তম_জোয়ারে_হাইপারসনিক_ক্ষেপণাস্ত্রগুলোর_উৎক্ষেপণ_অব্যাহত
পার্স-টুডে: ইসলামী ইরানের সশস্ত্র বাহিনী 'অপরারেশ ট্রু প্রমিজ বা সত্য-প্রতিশ্রুতি-৪’ শীর্ষক অভিযানের ৪১ তম তরঙ্গ বা জোয়ার সম্পন্ন করেছে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর নয়টায় শুরু-করা হামলাগুলোর মধ্য দিয়ে। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১২, ২০২৬ ১৫:১৮ Asia/Dhaka
  • ইরানের একটি খাইবার-শেকান ক্ষেপণাস্ত্র
    ইরানের একটি খাইবার-শেকান ক্ষেপণাস্ত্র

পার্স-টুডে: ইসলামী ইরানের সশস্ত্র বাহিনী 'অপরারেশ ট্রু প্রমিজ বা সত্য-প্রতিশ্রুতি-৪’ শীর্ষক অভিযানের ৪১ তম তরঙ্গ বা জোয়ার সম্পন্ন করেছে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর নয়টায় শুরু-করা হামলাগুলোর মধ্য দিয়ে। 

ইরানের সম্প্রচার সংস্থার বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সংবাদ বিবরণীতে বলা হয়েছে মুসলমানদের প্রথম কিবলা মুক্ত করার লক্ষ্যে বৈশ্বিক জনমত জোরদার আন্দোলনের অংশ বিশ্ব-কুদস দিবসের প্রাক্কালে ‘সত্য-প্রতিশ্রুতি-৪’ শীর্ষক অভিযানের  হামলাগুলোর ৪১ তম তরঙ্গ বা জোয়ার শুরু করা হয় ‘ইলা বায়তুল মুকাদ্দাস বা বায়তুল মুকাদ্দাসের দিকে’ শীর্ষক প্রতীকী শ্লোগান উচ্চারণের মধ্য দিয়ে।

এই হামলাগুলোকে উপহার হিসেবে ঘোষণা করা হয় সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি হামলায় শহীদ ইরানি সেনা-কমান্ডারদের রুহের স্মৃতির উদ্দেশে।  

এই অভিযানে আঘাত হানা হয় শেইখ জায়েদ মহাসড়কে মার্কিন সেনাদের সমাবেশ-কেন্দ্রে এবং আহমাদ আলযাবের বিমানবন্দরে মার্কিন সেনাদের আস্তানায় ‘ফাত্তাহ’ নামক নিখুঁত লক্ষ্যভেদী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে।

এ ছাড়াও ইরাকে আযযাফরাহ নামক মার্কিন সেনা-ঘাঁটিসহ ভ্রাম্যমান ঘাঁটিগুলোতে এবং তেল-আবিবে ইসরায়েলি সন্ত্রাসী-জল্লাদ সেনাদের সমাবেশ-কেন্দ্রগুলোতে ব্যাপক বিধ্বংসী ও ভারি ক্ষেপণাস্ত্র 'খুররামশাহর', অনেক বোমা-যুক্ত 'ক্বাদর' ও এক টন ওজনের ওয়ার-হেডযুক্ত 'খাইবার-শেকান' (খাইবার-বিধ্বংসী) নামক ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয় এবং একটানা দীর্ঘক্ষণ ধরে কার্যকর ও নিখুঁতভাবে পরিচালনার সুবাদে নির্দিষ্ট লক্ষ্যগুলোতে কৌশলী আঘাত হানে এইসব ক্ষেপণাস্ত্র।  

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আরও বলেছে, পরিস্থিতি ও অবস্থা-ভিত্তিক উপযুক্ত কৌশলের ভিত্তিতে ও মার্কিন-ইসরায়েলি সেনাদের নৃশংসতার জবাব দেয়ার আলোকে আক্রমণের পরিকল্পনাগুলো সাজানো ও সুবিন্যস্তকরণ ও বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে যে কোনো পর্যায়ে শত্রুদের অপরাধগুলোর জবাব দেয়া হবে কোনো ধরনের ছাড় দেয়ার বা নমনীয়তার বিবেচনা ছাড়াই। # 

পার্স টুডে/এমএএইচ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।