'ট্রাম্প সরকারের অনুমানের চেয়েও অনেক বেশি মাত্রায় যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল ইরান'
ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার করলেন মার্কিন কর্মকর্তারা
-
ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে পারছে না মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা
পার্স-টুডে: পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলাগুলো ঠেকাতে মার্কিন সামরিক বাহিনীর ব্যর্থতার কথা স্বীকার করেছেন অনেক মার্কিন কর্মকর্তা, তারা বলেছেন ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলোকে চিহ্নিত করা সম্ভব নয়।
পার্স-টুডে জানিয়েছে, নিউইয়র্ক টাইমস পত্রিকা লিখেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে এবং মার্কিন যুদ্ধ মন্ত্রণালয় পেন্টাগনের দুই জন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলো সম্পর্কে পুরোপুরি স্বচ্ছ ধারণা নেই পেন্টাগনের।
ওই দুই মার্কিন কর্মকর্তা আরও বলেছেন, ইরান বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র মজুদ করেছে যাতে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোতে আঘাত হানা যায় ও ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী মার্কিন প্রতিরক্ষা সিস্টেম ও রাডারগুলোকে ধ্বংস করা যায়।
কোনও কোনও মার্কিন কর্মকর্তা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টারা ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়ার ধরণ সম্পর্কে ভুল হিসাব-নিকাশের শিকার হয়েছেন। গত বছরের ১২ দিনের যুদ্ধের বিপরীতে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সব ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে।
মার্কিন ওই কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে আরও বলেছেন, ইরানের প্রতিশোধমূলক হামলার তীব্রতা থেকে বোঝা যায় ট্রাম্প সরকার যতটা অনুমান করেছিল ইরান তার চেয়েও অনেক বেশি মাত্রায় যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল। #
পার্স টুডে/এমএএইচ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।