ইরানের 'সত্য প্রতিশ্রুতি-৪’ অভিযানের ৫৭ তম পর্বের বিধ্বংসী হামলাগুলোর জোয়ার
https://parstoday.ir/bn/news/event-i157854-ইরানের_'সত্য_প্রতিশ্রুতি_৪’_অভিযানের_৫৭_তম_পর্বের_বিধ্বংসী_হামলাগুলোর_জোয়ার
পার্স-টুডে: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, তারা ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন সন্ত্রাসী অবস্থানগুলোতে ‘ট্রু প্রমিজ বা সত্য প্রতিশ্রুতি-৪’ অভিযানের ৫৭ তম পর্বের হামলাগুলোর জোয়ার সম্পন্ন করেছে।
(last modified 2026-03-18T13:31:18+00:00 )
মার্চ ১৭, ২০২৬ ১৩:২৩ Asia/Dhaka
  • ৩ দিনের শিশু শহীদ মুজতাবা
    ৩ দিনের শিশু শহীদ মুজতাবা

পার্স-টুডে: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, তারা ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন সন্ত্রাসী অবস্থানগুলোতে ‘ট্রু প্রমিজ বা সত্য প্রতিশ্রুতি-৪’ অভিযানের ৫৭ তম পর্বের হামলাগুলোর জোয়ার সম্পন্ন করেছে।

পার্স-টুডে জানিয়েছে, আইআরজিসি বলেছে, এই পর্বের হামলাগুলো শুরু করা হয় 'ইয়া সাইয়্যেদ আসসাজিদিন (ইমাম জাইনুল আবেদিন) আলাহিসসালাম' প্রতীকী শ্লোগান দিয়ে এবং এই পর্বকে উৎসর্গ করা হয় রমজান মাসের এই যুদ্ধের সবচেয়ে কম-বয়সী শহীদ তিন দিনের শিশু 'মুজতাবা'র স্মরণে। মুজতাবা গত সোমবার তার মায়ের কোলে সপরিবারে শহীদ হয়। 

আইআরজিসি আরও জানিয়েছে, পবিত্র রমজানের ২৭ তম রাতে সম্পন্ন ৫৭ তম পর্বের হামলাগুলো কেন্দ্রীভূত ছিল ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংক্রান্ত নানা অবকাঠামো, কমান্ড ও নিয়ন্ত্রণ-কেন্দ্রগুলো এবং আলউদাইদ মার্কিন সামরিক ঘাঁটির সন্ত্রাসী সেনা-অবস্থানগুলোতে।

এই হামলাগুলোতে ইরান সাফল্যের সঙ্গে ব্যবহার করেছে নিখুঁত লক্ষ্যভেদী ও শব্দের চেয়েও দ্রুত গতিশীল খাইবার-শেকান, এমাদ, কাদ্‌র, জুলফাকার ও কিয়াম নামের ক্ষেপণাস্ত্রগুলো যার কোনো কোনোটি মাঝারি পাল্লার ও সলিড বা জমাট-ফুয়েল পরিচালিত এবং ইরানের বিধ্বংসী স্মার্ট কিছু ড্রোন।  #

পার্স টুডে/এমএএইচ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।