ইরানে মার্কিন আগ্রাসনে ন্যাটোর সমর্থন না পাওয়ায় ট্রাম্পের ক্ষোভ
https://parstoday.ir/bn/news/event-i157874-ইরানে_মার্কিন_আগ্রাসনে_ন্যাটোর_সমর্থন_না_পাওয়ায়_ট্রাম্পের_ক্ষোভ
আমেরিকার প্রেসিডেন্ট ইরান আগ্রাসনে ন্যাটোর সমর্থন না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন:
(last modified 2026-03-17T17:35:37+00:00 )
মার্চ ১৭, ২০২৬ ২৩:২৮ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্প
    ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার প্রেসিডেন্ট ইরান আগ্রাসনে ন্যাটোর সমর্থন না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন:

* ন্যাটো জোটভুক্ত আমাদের বেশিরভাগ মিত্র জানিয়েছে, ইরানের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযানে হস্তক্ষেপ করতে তাদের কোনো ইচ্ছে নেই।
* আমি তাদের এই পদক্ষেপে মোটেই অবাক হই নি। কেননা আমরা ন্যাটোভুক্ত দেশগুলোকে রক্ষা করার জন্য সবসময় বিলিয়ন বিলিয়ন ডলার বছরে ব্যয় করি, আমি এটাকে একটা একমুখি রাস্তা বলেই মনে করতাম-আমরা তাদের রক্ষা করি, আর বিশেষ প্রয়োজনের সময় তারা আমাদের জন্য কিছুই করে না।  
* এছাড়াও, জাপান, অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ কোরিয়া কারও সাহায্যের প্রয়োজন আমাদের নেই! 
* বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে, আমাদের কারও সাহায্যের প্রয়োজন নেই।#
 

পার্সটুডে/এনএম/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।