ব্রিটিশ ঘাঁটি দিয়ার্গো গার্সিয়ায় ইরানি ক্ষেপণাস্ত্র বাধাগ্রস্তের ইসরায়েলি দাবি নাকচ করলেন ন্যাটো মহাসচিব
মার্কিন-ইসরায়েলি মিথ্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে বিশ্ব: বাকায়ি
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সামাজিক মাধ্যমে লিখেছেন: মার্কিন-ইসরায়েলি মিথ্যা গল্প-প্রচারে হাঁপিয়ে উঠেছে বিশ্ব।
নিজের পোস্টে বাকায়ি ইউরোপের প্রতি ইরানি ক্ষেপণাস্ত্রের হুমকি সম্পর্কে ইহুদিবাদী ইসরায়েলি কর্মকর্তাদের সাম্প্রতিক দাবিগুলোর বিষয়ে ন্যাটো জোটের মহাসচিবের অবস্থান প্রসঙ্গে লিখেছেন, এমনকি ন্যাটো জোটের মহাসচিবও (যিনি নিজেকে কলঙ্কিত করেছেন ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি অবৈধ যুদ্ধের প্রতি সমর্থন দিতে এই জোটের সদস্যদের ওপর চাপ প্রয়োগের মাধ্যমে) ইসরায়েলিদের সর্ব-সাম্প্রতিক মিথ্যা দাবিকে সত্য বলে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন যা খুবই অর্থপূর্ণ: গোটা বিশ্ব মিথ্যা পতাকা-ভিত্তিক বানোয়াট গল্পগুলো শুনতে শুনতে হাঁপিয়ে উঠেছে।
উল্লেখ্য দুই দিন আগে ইসরায়েলি কর্মকর্তারা দিয়ার্গো গার্সিয়ার ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র বাধাগ্রস্ত হওয়ার আষাঢ়ে কাহিনী তুলে ধরে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ইউরোপ মহাদেশের জন্য বিপজ্জনক বলে দাবি করেছে। ন্যাটোর মহাসচিব এই দাবিকে অসত্য বলে স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন।
ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ইরান ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের প্রধান বিদ্যুত কেন্দ্র ধ্বংস করে দিবেন, এর জবাবে ইরানও পশ্চিম এশিয়ায় মার্কিন শেয়ারযুক্ত সব বিদ্যুত-স্থাপনা ধ্বংস করার হুমকি দিলে ট্রাম্প পিছিয়ে এসে বলেছে, ইরানের অর্থনৈতিক কোনো অবকাঠামোয় হামলা করবে না মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন। কিন্তু ইরান মার্কিন সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা হওয়ার দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে।
এরও আগে ট্রাম্প কয়েক বার দাবি করেছিলেন যে ইরান যুদ্ধ বন্ধের জন্য তথা যুদ্ধ-বিরতির জন্য মার্কিন সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে, কিন্তু ইরান এইসব দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। ট্রাম্প ও ইসরায়েলের নেতানিয়াহু বার বার দাবি করেছে যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রায় ধবংস বা দুর্বল করে ফেলা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও ইসরায়েলি ও মার্কিন অবস্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে ও জোরালো হয়েছে আগের চেয়েও এবং এমনকি ইসরায়েলের সুরক্ষিত পরমাণু স্থাপনা দিমুনার ওপরও আঘাত হানতে সক্ষম হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো। #
পার্সটুডে/এমএএইচ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।