সুলতান ঘাঁটিতে ইরানি হামলা মার্কিন আকাশ-প্রতিরক্ষার ক্ষেপণাস্ত্র ঘাটতিকে সুস্পষ্ট করেছে: সিবিএস
https://parstoday.ir/bn/news/event-i158064-সুলতান_ঘাঁটিতে_ইরানি_হামলা_মার্কিন_আকাশ_প্রতিরক্ষার_ক্ষেপণাস্ত্র_ঘাটতিকে_সুস্পষ্ট_করেছে_সিবিএস
পার্সটুডে: মার্কিন সিবিএস টেলিভিশন চ্যানেল বলেছে, সৌদি আরবের সুলতান ঘাঁটিতে ইরানের হামলা ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী মার্কিন ক্ষেপণাস্ত্রের ঘাটতির বিষয়টি স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে।
(last modified 2026-03-29T01:31:22+00:00 )
মার্চ ২৮, ২০২৬ ১৩:২৫ Asia/Dhaka
  • ইরানি ক্ষেপণাস্ত্র
    ইরানি ক্ষেপণাস্ত্র

পার্সটুডে: মার্কিন সিবিএস টেলিভিশন চ্যানেল বলেছে, সৌদি আরবের সুলতান ঘাঁটিতে ইরানের হামলা ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী মার্কিন ক্ষেপণাস্ত্রের ঘাটতির বিষয়টি স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে।

 এ বিষয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে সহায়তাকারী, মার্কিন যুক্তরাষ্ট্রের আরব মিত্র বা অনুগত আরব সরকারগুলোর মধ্যে ক্রমবর্ধমান গভীর উদ্বেগ দেখা দিয়েছে বলে সিবিএস এক প্রতিবেদনে উল্লেখ করেছে।

মার্কিন ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গতকাল (শুক্রবার) ইরান সৌদি আরবের সুলতান বিমান ঘাঁটিতে যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তাতে মার্কিন সেনাদের কয়েকটি জ্বালানী পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই হামলায় অন্তত ১২ মার্কিন সেনা আহত হয় যাদের মধ্যে কয়েকজনের অবস্থা শোচনীয়। 

পারস্য-উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের 'থাড' (THAAD) নামক ৫টি  বিমান-প্রতিরক্ষা ও রাডার-ব্যবস্থার সবগুলোই ইরানি হামলায় হয় ধ্বংস হয়ে গেছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে।  মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেন থেকে কিছু বিমান-প্রতিরক্ষা বা রাডার সিস্টেম উপসাগরীয় অঞ্চলে নিয়ে আসার চিন্তা-ভাবনা করছে বলে কোনো কোনো সংবাদ-সূত্র খবর দিয়েছে। #

পার্সটুডে/এমএএইচ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।