প্রতিশোধমূলক অভিযানের ৯৩ তম পর্ব:
ইসরায়েলি সেনা-সমাবেশ ও পৃষ্ঠপোষকতার কেন্দ্রগুলোতে ইরানের বিধ্বংসী হামলা অব্যাহত
-
ইরানি প্রতিশোধমূলক অভিযানের ৯৩ তম পর্ব
পার্সটুডে: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি 'সত্য-প্রতিশ্রুতি-৪' শীর্ষক প্রতিশোধমূলক অভিযানের ৯৩ তম পর্বের হামলাগুলো চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলী সেনাদের সমাবেশ কেন্দ্র এবং রসদ সরবরাহ ও পৃষ্ঠপোষকতার কেন্দ্রগুলোকে লক্ষ্য করে।
গতকাল (শুক্রবার) বিকালে অধিকৃত ফিলিস্তিনের তথা ইহুদিবাদী ইসরায়েলের দখল-করা ভূখণ্ডের উত্তর ও মধ্যাঞ্চলে যেমন, আলজালিল বা গ্যালিলি অঞ্চলের পশ্চিমে, হাইফা, কাফারকানা ও কারাইয়ুত অঞ্চলে এইসব হামলা চালায় বিপ্লবী গার্ড বাহিনী।
লেবানন ও ইয়েমেনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এইসব হামলা চালানো হয় এবং এসব হামলায় বেশ কিছু বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। #
পার্সটুডে/এমএএইচ/০৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন