আমেরিকার পুন:বোকামির ফল হবে আরও কঠোর: ব্রি. জে. শেকারচি
-
ব্রি. জে.আবুল ফাজল শেকারচি
পার্সটুডে-ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের হুমকির পুনরাবৃত্তি ও অবাস্তব বক্তব্য প্রসঙ্গে সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রি. জে. শেকারচি বলেন: আমেরিকার যে-কোনো বোকামির পুনরাবৃত্তির ফল হবে অঅগের চেয়েও কঠোর।
তিনি বলেন: ইরানের বিরুদ্ধে তৃতীয় আরোপিত যুদ্ধে অপমান ঢাকার জন্য যুক্তরাষ্ট্র যদি আবার কোনো বোকামি করে, তবে তার ফল হবে আরও বেশি কঠোর এবং দৃষ্টান্তমূলক।
ফার্স নিউজ এজেন্সির রাজনৈতিক ডেস্কের বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র আবুল ফাজল শেকারচি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভ্রান্ত প্রেসিডেন্টের ইরান বিরোধী হুমকির পুনরাবৃত্তি এবং ভিত্তিহীন বক্তব্যের জবাবে বলতে চাই, যুক্তরাষ্ট্র যদি তাদের অপমান মুছতে আবারও কোনো বোকামি করে, তাহলে তারা আরও কঠোর ও বিধ্বংসী জবাব পাবে।
তিনি আরও বলেন: মার্কিন যুক্তরাষ্ট্রের অসহায় প্রেসিডেন্টকে জানা উচিত, যদি ইরানের বিরুদ্ধে আবার কোনো হুমকি বাস্তবে রূপ নেয় বা আগ্রাসন চালানো হয়, তাহলে সেই দেশের সম্পদ ও দুর্বল হয়ে পড়া সেনাবাহিনী নতুন, আক্রমণাত্মক, আকস্মিক ও ঝটিকা অভিযানের মুখোমুখি হবে। এমনকি তারা নিজেদের তৈরি করা জলাবদ্ধতায় ডুবে যাবে, যা তাদের প্রেসিডেন্টের দুঃসাহসিক নীতিরই ফল।#
পার্সটুডে/এনএম/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।