প্রখ্যাত মার্কিন রাজনীতিবিদ জানালেন তিনি রিপাবলিকানদের আর সমর্থন করবেন না
https://parstoday.ir/bn/news/event-i160634-প্রখ্যাত_মার্কিন_রাজনীতিবিদ_জানালেন_তিনি_রিপাবলিকানদের_আর_সমর্থন_করবেন_না
পার্সটুডে- মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক কর্মী টাকার কার্লসন ঘোষণা করেছেন, তিনি আর রিপাবলিক পার্টিকে সমর্থন করবেন না, কারণ দলটির নেতারা আমেরিকার জনগণের স্বার্থের চেয়ে দখলদার ইসরায়েলের স্বার্থকে বেশি গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেন।
(last modified 2026-06-23T07:27:42+00:00 )
জুন ২৩, ২০২৬ ১৩:১৯ Asia/Dhaka
  • মার্কিন সাংবাদিক ও রাজনীতিবিদ টাকার কার্লসন
    মার্কিন সাংবাদিক ও রাজনীতিবিদ টাকার কার্লসন

পার্সটুডে- মার্কিন সাংবাদিক ও রাজনৈতিক কর্মী টাকার কার্লসন ঘোষণা করেছেন, তিনি আর রিপাবলিক পার্টিকে সমর্থন করবেন না, কারণ দলটির নেতারা আমেরিকার জনগণের স্বার্থের চেয়ে দখলদার ইসরায়েলের স্বার্থকে বেশি গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেন।

আল-কুদস আল-আরাবিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, তিন দশকেরও বেশি সময় ধরে রিপাবলিকানদের অন্যতম প্রধান সমর্থক ছিলেন এ কথা উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন: ইরানের সাথে যুদ্ধের পর আমি আর এই দলের অবস্থানকে সমর্থন করতে পারি না। এই যুদ্ধ ইসরায়েলের স্বার্থে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে লড়া হয়েছিল।

কার্লসন আরও বলেন: আমি আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের সমর্থন করব না। একই সাথে, আমি ডেমোক্র্যাটদেরও সমর্থন করব না।

তিনি, গত নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করেছিলেন এবং এখন ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইসরায়েলি সামরিক আগ্রাসনের পর তার ওই  সমর্থনের জন্য অনুশোচনা প্রকাশ করেন।

কার্লসন বলেন: আমি ৩৫ বছর ধরে রিপাবলিকান সমর্থক ছিলাম, কিন্তু এখন আর নেই। আমার বিশ্বাস, আরও অনেকেই সমর্থন করা বন্ধ করে দেবে।#

পার্সটুডে/এমআরএইচ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।