চার মাস পর তেহরান থেকে প্রথম যাত্রীবাহী ফ্লাইট নামল দুবাই বিমানবন্দরে
https://parstoday.ir/bn/news/event-i160876-চার_মাস_পর_তেহরান_থেকে_প্রথম_যাত্রীবাহী_ফ্লাইট_নামল_দুবাই_বিমানবন্দরে
পার্সটুডে: চার মাসের মধ্যে প্রথমবারের মতো তেহরান থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বিমান সোমবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।
(last modified 2026-06-29T14:38:39+00:00 )
জুন ২৯, ২০২৬ ২০:২৯ Asia/Dhaka
  • চার মাস পর তেহরান থেকে প্রথম যাত্রীবাহী ফ্লাইট নামল দুবাই বিমানবন্দরে
    চার মাস পর তেহরান থেকে প্রথম যাত্রীবাহী ফ্লাইট নামল দুবাই বিমানবন্দরে

পার্সটুডে: চার মাসের মধ্যে প্রথমবারের মতো তেহরান থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বিমান সোমবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলি শাসকগোষ্ঠীর সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের যুদ্ধ শুরুর পর এই প্রথম তেহরান থেকে কোনো ফ্লাইট দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে (DXB) পৌঁছেছে।

এদিকে, সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই থেকে তেহরানে ফিরতি ফ্লাইটটি আজ সোমবারই পরে পরিচালিত হওয়ার কথা রয়েছে।  ৪০ দিনের ওই যুদ্ধের কারণে দুবাই আন্তর্জাতিক বিমান বন্দর বন্ধ থাকায় প্রতি মিনিটে কোটি কোটি ডলার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছিল।  #
 
পার্স টুডে/এমএএইচ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।