যুদ্ধ-বিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরায়েল
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, গুলিবর্ষণ ও বিস্ফোরণ
-
যুদ্ধ-বিরতি লঙ্ঘন অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরায়েল
পার্সটুডে: ইসরায়েলি দখলদার বাহিনী যুদ্ধ-বিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে। সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় তারা বিমান হামলা, ভারী মেশিনগান দিয়ে গুলিবর্ষণ, বিস্ফোরণ এবং সামরিক তৎপরতা চালিয়েছে।
আজ (শনিবার) ভোরে ইসরায়েলি যুদ্ধবিমান আল-মানসুরি ও মাজদাল জুন শহরের উপকণ্ঠে বিমান হামলা চালায়। একই সময়ে দখলদার বাহিনী বাসতারা খামার এলাকার দিকে ভারী মেশিনগান দিয়ে গুলিবর্ষণ করে। পাশাপাশি আল-খিয়াম শহরকেও একই ধরনের গুলিবর্ষণের লক্ষ্যবস্তু করে দখলদার ইসরায়েল।
এছাড়া নাবাতিয়েহ জেলার কাফর তাবনিত শহরের আশপাশে ইসরায়েলি বাহিনীর সংঘটিত একটি বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।
একই সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা আইন আরাব ও আল-মারি শহরের মধ্যবর্তী কৃষিজমিতে কর্মরত কয়েকজন কৃষককে জোরপূর্বক তাদের জমি ছেড়ে চলে যেতে বাধ্য করে।
এদিকে, ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যে, ইসরায়েলি সেনাবাহিনী মেতুলা বসতির আকাশে একটি প্রতিরোধী (ইন্টারসেপ্টর) ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের দাবি, এটি ভুল শনাক্তকরণের (ভুল হুমকি মূল্যায়ন) কারণে ঘটেছে। #
পার্স টুডে/এমএএইচ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।