মোট শহীদের সংখ্যা ৭৩ হাজার ৩৩৫, আহত ১ লাখ ৭৪ হাজার ৫২ জন
গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৬ শহীদ ও ২৫ আহত
-
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় শহীদ ফিলিস্তিনি
পার্স টুডে: গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে, বিভিন্ন এলাকায় ইহুদিবাদী ইসরায়েলি বিমান হামলার ফলে ৬ ফিলিস্তিনি শহীদ এবং আরও ২৫ জন আহত হয়েছেন।
পার্স টুডে'র প্রতিবেদন অনুযায়ী, গাজার হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা ইরনা আজ (বৃহস্পতিবার) এই খবর নিশ্চিত করে জানিয়েছে, গত রাত থেকে গাজা উপত্যকায় ইহদিবাদী ইসরায়েলের বোমাবর্ষণ ও বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।
গত বছরের (২০২৫) ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট শহীদের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৯ জন, মোট আহত ৩ হাজার ৯৪৩ জন এবং ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা মৃতদেহের সংখ্যা ৮০৩ এ পৌঁছেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে সামগ্রিক পরিসংখ্যান অনুযায়ী, মোট শহীদের সংখ্যা ৭৩ হাজার ৩৩৫ জন এবং আহতের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৫২ জন। #
পার্সটুডে/এমএএইচ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।