মূল্য দিতে হবে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আমেরিকার ভোটারদেরকে
'আমেরিকার অগ্নি-উদগার অব্যাহত থাকলে হরমুজ প্রণালির তালা আরও শক্ত হবে'
আগস্ট ০১, ২০২৬ ১২:১৯ Asia/Dhaka
-
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মুহাম্মদ বাকের জোলকাদর
পার্সটুডে: ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বলেছেন: আমেরিকার শাসকগোষ্ঠী সামুদ্রিক অবরোধ ও যুদ্ধের আগুন অব্যাহত রাখায় মূল্য দিতে হবে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আমেরিকার ভোটারদেরকে।
পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মুহাম্মদ বাকের জোলকাদর এক বার্তায় লিখেছেন: মার্কিন যুক্তরাষ্ট্রের তথা আমেরিকার শাসকগোষ্ঠী সামুদ্রিক অবরোধ ও অগ্নিসংযোগ অব্যাহত রাখলে তা যেমন হরমুজ প্রণালির তালা আরও শক্ত করবে, তেমনি অন্যান্য প্রণালি ও সংকটপূর্ণ পথগুলোকেও বন্ধ করে দেবে।
জোলকদর জোর দিয়ে বলেন: এর মূল্য দিতে হবে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আমেরিকার ভোটারদেরকে। #
পার্সটুডে/এমএএইচ/০১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ