'আমেরিকা ইরানের শর্ত পূরণ না করা পর্যন্ত কোনো আলোচনা নয়'
https://parstoday.ir/bn/news/event-i163090-'আমেরিকা_ইরানের_শর্ত_পূরণ_না_করা_পর্যন্ত_কোনো_আলোচনা_নয়'
পার্সটুডে: ইরানের নিরাপত্তা প্রধান মেজর জেনারেল মোহসেন রেজায়ি ওয়াশিংটনের পরস্পরবিরোধী বার্তাকে প্রত্যাখ্যান করে বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কখনো “আমরা আলোচনা করব না”, আবার কখনো “আমরা আলোচনার জন্য প্রস্তুত”—এমন মিশ্র সংকেত দেয়া হলেও ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা অনুষ্ঠিত হবে না।
(last modified 2026-09-15T09:34:30+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১০:৩৪ Asia/Dhaka
  • ইরানের নিরাপত্তা প্রধান মেজর জেনারেল মোহসেন রেজায়ি
    ইরানের নিরাপত্তা প্রধান মেজর জেনারেল মোহসেন রেজায়ি

পার্সটুডে: ইরানের নিরাপত্তা প্রধান মেজর জেনারেল মোহসেন রেজায়ি ওয়াশিংটনের পরস্পরবিরোধী বার্তাকে প্রত্যাখ্যান করে বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কখনো “আমরা আলোচনা করব না”, আবার কখনো “আমরা আলোচনার জন্য প্রস্তুত”—এমন মিশ্র সংকেত দেয়া হলেও ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা অনুষ্ঠিত হবে না।

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা  গতকাল (সোমবার) রাতে বলেছেন, ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না। তিনি সতর্ক করে বলেন, মার্কিন প্রেসিডেন্টের পরস্পরবিরোধী বক্তব্য যেন কাউকে বিভ্রান্ত না করে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব রেজায়ি এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে লেখেন: “মার্কিন প্রেসিডেন্টের পরস্পরবিরোধী সংকেতে বিভ্রান্ত হবেন না—‘কোনো আলোচনা নয়’ থেকে ‘আমরা আলোচনার জন্য প্রস্তুত’ পর্যন্ত।”

তিনি আরও বলেছেন, “তেল ও সমুদ্রপথগুলোকে ঘিরে পরিস্থিতির ঝুঁকি ও গুরুত্ব বদলে গেছে। ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণের চেষ্টা সামনে যা আসছে, তা থামাতে পারবে না।”

সবশেষে রেজায়ি বলেন, “ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়। এটাই চূড়ান্ত!” #
 
পার্সটুডে/এমএআর/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।