-
ফিলিস্তিনিদের বিতাড়িত করলে আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন হবে: আরব দেশগুলোর হুঁশিয়ারি
ফেব্রুয়ারি ০২, ২০২৫ ০৬:৩৩গাজাবাসী ফিলিস্তিনিদেরকে এই উপত্যকা থেকে বিতাড়িত করার যে পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্থাপন করেছেন প্রভাবশালী আরব দেশগুলো তা প্রত্যাখ্যান করেছে।
-
ফিলিস্তিনি বন্দিদের ওপর ভয়ঙ্কর নির্যাতন চালিয়েছে ইসরাইল: হামাস
ফেব্রুয়ারি ০২, ২০২৫ ০৬:২৩ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গতকাল (শনিবার) ইসরাইলি কারাগারগুলো থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিদের শরীরে মারাত্মক আঘাতে চিহ্ন রয়েছে এবং ইহুদিবাদী কারারক্ষীরা তাদের ওপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে।
-
ইসরাইলি বাহিনী ও জোলানির দলের বিরুদ্ধে 'আকস্মিক' হামলার প্রতিশ্রুতি
ফেব্রুয়ারি ০২, ২০২৫ ০৫:৫৮সিরিয়ায় একটি নতুন প্রতিরোধকামী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে যারা দেশটিতে দখলদার ইহুদিবাদী ইসরাইলি বাহিনী এবং স্বঘোষিত "প্রেসিডেন্ট" আবু মোহাম্মদ আল-জোলানির গেরিলাদের বিরুদ্ধে "আকস্মিক" হামলা চালানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। জোলানির অনুগত গেরিলাদেরকে নতুন এই গোষ্ঠী 'সন্ত্রাসী' বলে উল্লেখ করেছে।
-
আমেরিকার শত্রুদের খুঁজে হত্যা করার অঙ্গীকার করলেন ট্রাম্প
ফেব্রুয়ারি ০২, ২০২৫ ০৫:৫৪মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমালিয়ায় ইসলামিক স্টেট বা আইএস-এর একজন অজ্ঞাত সিনিয়র হামলা পরিকল্পনাকারী এবং অন্য জঙ্গিদের লক্ষ্য করে নির্ভুল বিমান হামলার নির্দেশ দিয়েছেন।
-
ভারতে ২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা: সুবিধা পাবে মধ্যবিত্ত- মন্তব্য মোদির
ফেব্রুয়ারি ০১, ২০২৫ ১৬:০৭ভারতে ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ (শনিবার) দেশটির সংসদে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট বক্তৃতায় তিনি বলেন, ১২ লাখ টাকার নিচে আয় হলে একটি টাকাও কর দিতে হবে না। এছাড়া কৃষি ক্ষেত্র থেকে মাঝারি ও ক্ষুদ্র শিল্প নিয়েও বড় ঘোষণা করেন তিনি।
-
পাকিস্তানের বেলুচিস্তানে রাতভর সংঘর্ষে ১৮ সেনাসহ নিহত ৪১
ফেব্রুয়ারি ০১, ২০২৫ ১৫:৩৫পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে গত ২৪ ঘণ্টায় আলাদা সংঘর্ষে ১৮ সেনা ও ২৩ সন্ত্রাসী নিহত হয়েছে।
-
৩ ইসরাইলি বন্দিকে রেড ক্রসের কাছে হস্তান্তর, বিনিময়ে মুক্তি পেলেন ১৮৩ ফিলিস্তিনি
ফেব্রুয়ারি ০১, ২০২৫ ১৪:৫২যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির আওতায় চতুর্থ দফায় আরও তিন ইসরাইলি বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলার দিন এই তিনজনকে অন্যদের সঙ্গে বন্দি করা হয়েছিল।
-
'ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলের সব অপকর্মের বিচার করতে হবে'
ফেব্রুয়ারি ০১, ২০২৫ ১২:০৮জাতিকে কলঙ্ক মুক্ত করার জন্য ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনা দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, 'আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলের গণহত্যা, খুন, গুমসহ সব অপকর্মের বিচার করতে হবে।'
-
‘পুরো ফিলিস্তিনের মুক্তি এখন নাগালের মধ্যে’
ফেব্রুয়ারি ০১, ২০২৫ ১১:৩৮ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান খলিল আল-হাইয়া বলেছেন, দখলদার ইসরাইলকে পরাজিত করা এখন সম্ভব এবং পুরো ফিলিস্তিনের মুক্তি এখন নাগালের মধ্যে।
-
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতার মৃত্যু: ক্যাম্প কমান্ডার প্রত্যাহার
ফেব্রুয়ারি ০১, ২০২৫ ১১:২৭বাংলাদেশের কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনা সংশ্লিষ্ট ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করেছে সেনাবাহিনী। এছাড়াও, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।