-
ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে তুরস্কের প্রতি প্রেসিডেন্টের আহ্বান
জানুয়ারি ২৫, ২০২৫ ০৯:১৯ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ সেদেশে হস্তক্ষেপ বন্ধ করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
পশ্চিম তীরে ইসরাইলি বিমান হামলায় ২ ফিলিস্তিনি শহীদ
জানুয়ারি ২৫, ২০২৫ ০৯:১৯ফিলিস্তিনের জর্ডান নদীর পশ্চিম তীরের জেনিনের উপকণ্ঠে ইসরাইলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন। সাহাব নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, শুক্রবার রাতে পশ্চিম তীরের জেনিনের অদূরে কাবাতিয়া শহরে একটি গাড়ি লক্ষ্য করে ইসরাইলি রাহিনী হামলা চালায়, এতে দুই ফিলিস্তিনি শহীদ এবং বেশ কয়েকজন আহত হন।
-
আল-আকসা মসজিদে ৫০ হাজার ফিলিস্তিনি মুসল্লির জুমার নামাজ আদায়
জানুয়ারি ২৫, ২০২৫ ০৯:১৯দখলদার ইসরাইলের কঠোর বিধিনিষেধের মধ্যেও গতকাল (শুক্রবার) ফিলিস্তিনের আল-আকসা মসজিদে ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। কোনো যুবককে মসজিদে ঢুকতে দেয়নি দখলদার সেনারা। এছাড়া আরো কিছু বিধিনিষেধ আরোপ করেছিল বর্ণবাদী ইসরাইল।
-
সিনওয়ার হত্যায় জড়িত ইসরাইলি সেনা কমান্ডারদের খতম করার ভিডিও প্রকাশ করল হামাস
জানুয়ারি ২৫, ২০২৫ ০৭:৩৮গাজায় হামাসের সাবেক শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার ঘটনায় জড়িত দু’জন সিনিয়র ইসরাইলি সেনা কমান্ডারকে হত্যা করার ভিডিও প্রকাশ করেছে আল-কাসসাম ব্রিগেড। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে উত্তর গাজায় এসব সেনা কমান্ডারকে হত্যা করা হয়।
-
আজ ২০০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে মুক্তি পাচ্ছে ৪ ইসরাইলি নারী সেনা
জানুয়ারি ২৫, ২০২৫ ০৭:৩৫গাজায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আজ (শনিবার) আরো চার ইসরাইলি নারী সেনাকে মুক্তি দিতে যাচ্ছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। এর বিনিময়ে ইসরাইলি কারাগার থেকে ২০০ ফিলিস্তিনি বন্দি মুক্তি পাবেন যাদের মধ্যে রয়েছেন একজন প্রখ্যাত হামাস কমান্ডার।
-
পারস্য উপসাগরে চালানো নৌমহড়ায় বহিঃশক্তিগুলোকে হুঁশিয়ারি দিল ইরান
জানুয়ারি ২৫, ২০২৫ ০৭:১৩দক্ষিণ ইরানের বুশেহর ও খুজিস্তান প্রদেশে পানিসীমায় বিস্তৃত নৌমহড়া চালিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌবাহিনী। শুক্রবার এই বাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরির উপস্থিতিতে পারস্য উপসাগরের উত্তর ও মধ্য অংশে এই মহড়া চালানো হয়।
-
তৃতীয় দেশকে আগ্রাসন চালানোর সুযোগই দেবে না ইরান ও রাশিয়া: পেজেশকিয়ান
জানুয়ারি ২৫, ২০২৫ ০৭:১৩ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে দিয়েছে বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি প্রমাণ করে, তেহরান বা মস্কোর কেউই শত্রুর মাত্রাতিরিক্ত দাবি মেনে নিতে প্রস্তুত নয়। তিনি আরো বলেছেন, ইরান ও রাশিয়া আঞ্চলিক অঙ্গণে স্বচ্ছতা, নিরাপত্তা, উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে সক্ষম।
-
শিল্পের মাধ্যমে শহীদদের বৈশিষ্ট্যগুলো ফুটিয়ে তুলতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা
জানুয়ারি ২৪, ২০২৫ ১৭:৩১ইরানের কাশানের ১,৮৮০ জন শহীদের স্মরণে আয়োজিত জাতীয় কংগ্রেসের সঙ্গে জড়িত কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দেওয়া বক্তব্য প্রকাশিত হয়েছে। গত ১৫ জানুয়ারি তেহরানে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
-
ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে রাজি পুতিন; নিরস্ত্রীকরণ আলোচনাও হবে
জানুয়ারি ২৪, ২০২৫ ১৬:৪৭রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছে ক্রেমলিন। তবে এর জন্য ওয়াশিংটন থেকে সংকেত আসতে হবে।
-
মার্কিন শত্রুতার মোকাবেলায় প্রতিরোধ অব্যাহত রাখতে হবে: আহমাদ খাতামি
জানুয়ারি ২৪, ২০২৫ ১৫:৩৯ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, আমেরিকার শত্রুতা ও বাড়াবাড়ি মোকাবেলার একমাত্র উপায় প্রতিরোধ অব্যাহত রাখা। আজ তেহরানের জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।