-
গাজায় ফিলিস্তিনিরা বিজয়ী ও ইসরাইল মস্তবড় পরাজয়ের সম্মুখীন হয়েছে
জানুয়ারি ১৭, ২০২৫ ১১:০৮গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরাইলি গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করার ব্যাপারে চূড়ান্ত হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে ফিলিস্তিনিদের জন্য ‘বিশাল’ বিজয় এবং ইহুদিবাদী ইসরাইলের জন্য ‘অপূরণীয় ও বহুমুখী’ পরাজয় বলে মন্তব্য করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
-
গাজায় যুদ্ধবিরতির আনন্দ বিষাদে পরিণত হয়েছে, একদিনে ৮৭ জন শহীদ
জানুয়ারি ১৭, ২০২৫ ১১:০১ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যা অব্যাহত রয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হলেও গাজা উপত্যকায় দখলদার সেনাদের বর্বর হামলায় অন্তত ৮৭ জন ফিলিস্তিনি শহীদ এবং বহু সংখ্যক আহত হয়েছেন। শহীদ ফিলিস্তিনিদের মধ্যে ২১টি শিশু এবং ২৫ জন নারী রয়েছেন।
-
ইরানের নৌবাহিনীর ক্রমবর্ধমান শক্তিমত্তার ভূয়সী প্রশংসা করলেন জেনারেল বাকেরি
জানুয়ারি ১৭, ২০২৫ ১০:৫৬ইরানের নৌবাহিনীর ক্রমবর্ধমান শক্তিমত্তার ভূয়সী প্রশংসা করেছেন দেশের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি। তিনি বলেছেন, ইরানের নৌবাহিনী যেকোনো ধরনের জটিল পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা অর্জন করেছে।
-
ইসরাইল যাদেরকে নির্মূল করতে চেয়েছিল তাদের সঙ্গে যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে
জানুয়ারি ১৭, ২০২৫ ১০:৩৮গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরাইল শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে বলে মন্তব্য করেছেন ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি। তিনি বলেছেন, ১৫ মাস ধরে গাজায় ভয়াবহ অপরাধযজ্ঞ চালানোর পর আমেরিকা ও ইসরাইল নাকে খত দিয়ে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়েছে।
-
ইসরাইলি হামলা মুক্তি পেতে যাওয়া পণবন্দিদের জীবন বিপন্ন করে তুলেছে
জানুয়ারি ১৭, ২০২৫ ১০:২৯ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করে দিয়ে বলেছে, যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজা উপত্যকায় ইহুদিবাদী বিমান হামলা ও গোলাবর্ষণের ফলে মুক্তি পেতে যাওয়া ইসরাইলি পণবন্দিদের জীবন বিপন্ন হয়ে উঠেছে।
-
যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়নে সমর্থন দিতে প্রস্তুত জাতিসংঘ: গুতেরেস
জানুয়ারি ১৬, ২০২৫ ১৬:১৬গাজায় যুদ্ধবিরতি ও বন্দি চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গুতেরেস বলেন, 'আমাদের অগ্রাধিকার হওয়া উচিত এই সংঘাতের ফলে সৃষ্ট কষ্টগুলো কমানো।'
-
পুরো বিশ্ব বাংলাদেশেরএকতা দেখবে: প্রধান উপদেষ্টা
জানুয়ারি ১৬, ২০২৫ ১৫:৩৩বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই ঘোষণাপত্র সর্বসম্মতভাবে তৈরি হলে তা শুধু দেশের জন্যই ভালো নয়, পুরো বিশ্বকে দেশের একতা দেখানো যাবে।
-
স্বাধীনতা দিবস নিয়ে মোহন ভাগবতের মন্তব্য দেশবিরোধী: মুখ্যমন্ত্রী
জানুয়ারি ১৬, ২০২৫ ১৫:০৬ভারতের স্বাধীনতা দিবস বদলের দাবি তোলায় আরএসএস প্রধান মোহন ভাগবতের তীব্র নিন্দা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, তার বক্তব্য দেশবিরোধী।
-
'যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত'
জানুয়ারি ১৬, ২০২৫ ১২:৪৬যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পদত্যাগের ঘটনায় বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে লিখেছেন,‘লেবার সরকারের শিশুকল্যাণমন্ত্রী নিপীড়নকারীদের সুরক্ষা দেন এবং তাদের দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত। টিউলিপ সিদ্দিক'এর কাঁধে ছিল যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব।
-
জনগণের ধৈর্য এবং ফিলিস্তিনিদের অবিচল প্রতিরোধ ইহুদিবাদী ইসরাইলকে পিছু হটতে বাধ্য করেছে: সর্বোচ্চ নেতা
জানুয়ারি ১৬, ২০২৫ ১১:৪৭পার্সটুডে: গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর তথ্য কেন্দ্র থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।