-
শত্রুরা এখনো ইরানের প্রকৃত শক্তি দেখেনি: সেনাপ্রধান
জানুয়ারি ০২, ২০২৫ ০৬:১৮শত্রুরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রকৃত শক্তি এখনো দেখেনি বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রধান সেনা কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি।
-
অভিন্ন শত্রুকে মোকাবিলা করতে ইরান-হিজবুল্লাহ সহযোগিতা গড়ে উঠেছে
জানুয়ারি ০২, ২০২৫ ০৬:১৪লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, পশ্চিম এশিয়া অঞ্চলের অভিন্ন শত্রু ও চ্যালেঞ্জ মোকাবিলা করার লক্ষ্যে তার সংগঠনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠেছে।
-
২০২৪ সালে রেমিট্যান্স আয়ে শীর্ষে ভারত, বাংলাদেশ সপ্তম
জানুয়ারি ০১, ২০২৫ ১৪:৩২প্রবাসী-প্রেরিত অর্থ বা রেমিট্যান্স আয়ের দিক থেকে ২০২৪ সালে বিশ্বে শীর্ষে স্থানে ছিল ভারত। আর সপ্তম অবস্থানে ছিল বাংলাদেশ। গত সপ্তাহে প্রকাশিত বিশ্বব্যাংকের একটি ব্লগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
-
'২০২৫ সাল হবে হাসিনা ও আ. লীগের নেতাদের অপরাধের বিচারের বছর'
জানুয়ারি ০১, ২০২৫ ১৪:০৮আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, ২০২৫ সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচারের বছর। নতুন বছরে বিগত ১৬ বছরের অপকর্মের বিচারের কাজ চলবে বলেও মন্তব্য করেন তিনি।
-
আরেকটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করল ইয়েমেন
জানুয়ারি ০১, ২০২৫ ১৩:৪৫ইয়েমেনের মা'রিব প্রদেশের আকাশসীমায় নজরদারি ও শত্রুতামূলক কার্যক্রম পরিচালনার সময় আমেরিকার একটি এমকিউ-৯ রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে হুথি আনসারুল্লাহর নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী।
-
এবার ফরাসি সেনাবাহিনীকে দেশ ছাড়তে বলল আইভরি কোস্ট
জানুয়ারি ০১, ২০২৫ ১৩:১২ফরাসি সেনাদের আইভরি কোস্ট ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। আইভরি কোস্টের প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারা বলেছেন, ২০২৫ সালের জানুয়ারিতে সেনা প্রত্যাহার শুরু হবে।
-
ড. ইউনূসকে নিয়ে জিনিউজের প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট: সিএ প্রেস উইং
জানুয়ারি ০১, ২০২৫ ১২:২৬ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজে ‘ডিএনএ এক্সক্লুসিভ: বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের কথিত অপারেশন অক্টোপাস বিশ্লেষণ’ শিরোনামে সম্প্রতি যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তা 'সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট' বলে প্রত্যাখ্যান করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
-
পশ্চিমারা সন্ত্রাসবাদ বিস্তারের জন্য কিয়েভকে ব্যবহার করছে
জানুয়ারি ০১, ২০২৫ ০৯:৪০আমেরিকার কমিউনিস্ট পার্টির নেতা ক্রিস্টোফার হেলালি বলেছেন, পশ্চিমারা সন্ত্রাসবাদ বিস্তারের জন্য ইউক্রেনকে ব্যবহার করছে। ২০২৫ সালেও তাদের এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেন।
-
গাজার হাসপাতালে ইহুদিবাদীদের নির্বিচার হামলা, নিন্দা জানালো জাতিসংঘ
জানুয়ারি ০১, ২০২৫ ০৯:২৮ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন হাসপাতালে ইহুদিবাদী ইসরাইল যে নির্বিচারে বিমান হামলা চালিয়ে আসছে তার নিন্দা করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর।
-
ইয়েমেনের রাজধানীতে আবার ইঙ্গো-মার্কিন বাহিনীর বিমান হামলা
জানুয়ারি ০১, ২০২৫ ০৯:২০আমেরিকা ও ব্রিটেনের যুদ্ধবিমান থেকে ইয়েমেনের রাজধানী সানার ওপর হামলা চালানো হয়েছে। ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইয়েমেন থেকে যেসব হামলা চালানো হচ্ছে তার বিরোধিতা করে গতকাল (মঙ্গলবার) নতুন করে এই হামলা চালানো হয়।