ড. ইউনূসকে নিয়ে জিনিউজের প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট: সিএ প্রেস উইং
https://parstoday.ir/bn/news/event-i145490-ড._ইউনূসকে_নিয়ে_জিনিউজের_প্রতিবেদন_সম্পূর্ণ_মিথ্যা_ও_বানোয়াট_সিএ_প্রেস_উইং
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজে ‘ডিএনএ এক্সক্লুসিভ: বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের কথিত অপারেশন অক্টোপাস বিশ্লেষণ’ শিরোনামে সম্প্রতি যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তা 'সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট' বলে প্রত্যাখ্যান করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
জানুয়ারি ০১, ২০২৫ ১৫:৫৬ Asia/Dhaka
  • ড. ইউনূসকে নিয়ে জিনিউজের প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট: সিএ প্রেস উইং

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজে ‘ডিএনএ এক্সক্লুসিভ: বাংলাদেশে মুহাম্মদ ইউনূসের কথিত অপারেশন অক্টোপাস বিশ্লেষণ’ শিরোনামে সম্প্রতি যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তা 'সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট' বলে প্রত্যাখ্যান করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

ভেরিফায়েড ফেসবুক পেজ 'সিএ প্রেস উইং ফ্যাক্টস'-এ পোস্ট করা একটি বিবৃতিতে বলা হয়, "ভারতের জিনিউজে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এই সংবাদটি প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার একটি সুপরিকল্পিত প্রচারণার অংশ।"

বিবৃতিতে বলা হয়, "আমরা সুস্পষ্টভাবে গল্পের প্রতিটি বিষয়বস্তু অস্বীকার করছি এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার অসৎ উদ্দেশ্য নিয়ে পরিচালিত এই ধরনের অপপ্রচারে মনোযোগ না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের পরপরই অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভারতীয় গণমাধ্যমকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান এবং ঘটনাস্থল থেকে প্রতিবেদন প্রকাশ করার অনুরোধ জানান।

সিএ প্রেস উইং বলেছে, "দুর্ভাগ্যবশত, এমনকি কিছু শীর্ষ ভারতীয় মিডিয়াও এতে সাড়া দেয়নি। এর পরিবর্তে সুবিধাজনকভাবে নামহীন সূত্রের উদ্ধৃতি দিয়ে গল্প উদ্ভাবন চালিয়ে যাচ্ছে।"#

পার্সটুডে/এমএআর/১