• ভোট দিয়ে প্রধান উপদেষ্টা বললেন ‘ঈদ মোবারক’

    ভোট দিয়ে প্রধান উপদেষ্টা বললেন ‘ঈদ মোবারক’

    ফেব্রুয়ারি ১২, ২০২৬ ১৩:০৫

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬–এর ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার চলছে। সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে এই ভোট গ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। মুহাম্মদ ইউনূস সকাল ১০টা ২৫ মিনিটের দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠিত গণভোটে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে সকাল ১০টা ২০ মিনিটে তিনি ভোটকেন্দ্রে পৌঁছান। ভোট দিয়ে মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

  • নির্বাচনের ফলাফল যাই হোক, জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন

    নির্বাচনের ফলাফল যাই হোক, জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন

    ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১৯:৩১

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আন্তরিক আহ্বান জানাই—নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন।

  • প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি

    প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি

    ফেব্রুয়ারি ০৬, ২০২৬ ১৪:৩৭

    বাংলাদেশের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ (শুক্রবার) দুপুরে ডিএমপি কমিশনার এ তথ্য জানিয়েছেন। এদিকে রাষ্ট্রীয় ভবন যমুনার নিরাপত্তায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

  • জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে

    জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে

    জানুয়ারি ২৮, ২০২৬ ১৫:১৮

    জালিয়াতি প্রথা বন্ধের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিল, তেমনই ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে। জুলাই অভুত্থ্যানে ইন্টারনেট বন্ধ করার পর যে বিক্ষোভ তৈরি হয়েছিল, তার কারণেই মহাশক্তিশালী এক সরকারের পতন ঘটেছিল।

  • নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা-আমাদের পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল

    নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা-আমাদের পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল

    জানুয়ারি ২১, ২০২৬ ২০:০৬

    বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের জন্য ‘ধাপে ধাপে পরীক্ষা শুরু হলো’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

  • হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

    হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

    ডিসেম্বর ২০, ২০২৫ ১৪:৪৭

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গোটা বাংলাদেশ শহীদ শরিফ ওসমান হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে।

  • লাখো জনতার অংশগ্রহণে শরীফ ওসমান হাদির জানাজা সম্পন্ন

    লাখো জনতার অংশগ্রহণে শরীফ ওসমান হাদির জানাজা সম্পন্ন

    ডিসেম্বর ২০, ২০২৫ ১৪:৪০

    লাখ লাখ জনতার অংশগ্রহণে জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ‘ইনকিলাব মঞ্চ’র মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।

  • জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল, ফুলে ফুলে ভরে উঠেছে

    জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল, ফুলে ফুলে ভরে উঠেছে

    ডিসেম্বর ১৬, ২০২৫ ১৫:২০

    আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল, ফুলে ফুলে ভরে উঠেছে। বিজয়ের নতুন সকালের আগমনের আগেই ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধ–সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে আছেন বহুমানুষ। তাঁদের অনেকের হাতে ফুলের তোড়া, শ্রদ্ধাঞ্জলি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন।

  • ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার: সালাহউদ্দিন আহমদ

    ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার: সালাহউদ্দিন আহমদ

    ডিসেম্বর ১৩, ২০২৫ ১৫:১০

    বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের মুখ শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার প্রেক্ষাপটে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের ডেকে নিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

  • ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা ও বিচারের আশ্বাস

    ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা ও বিচারের আশ্বাস

    ডিসেম্বর ১৩, ২০২৫ ১৪:৪২

    বাংলাদেশের ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।