-
ভারতে সালমান রুশদির 'স্যাটানিক ভার্সেস' বিক্রি শুরু, মুসলমানদের প্রবল আপত্তি
ডিসেম্বর ২৬, ২০২৪ ১২:৫৫ইসলামবিদ্বেষী ব্রিটিশ লেখক সালমান রুশদির লেখা বিতর্কিত উপন্যাস 'দ্য স্যাটানিক ভার্সেস' বিক্রিতে প্রবল আপত্তি জানিয়েছে ভারতের বিভিন্ন মুসলিম সংগঠন। দিল্লি হাইকোর্টে গত নভেম্বরে নিষেধাজ্ঞা বাতিলের নির্দেশ দেওয়ার পর সম্প্রতি দিল্লিতে বইটির বিক্রি শুরু হয়েছে।
-
ইসরাইল কী বিশ্বে একঘরে হয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে?
ডিসেম্বর ২৬, ২০২৪ ১২:২৬অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের বিরুদ্ধে সংঘটিত ধারাবাহিক অপরাধযজ্ঞের কারণে বিশ্বে একঘরে হয়ে পড়ায় তেল আবিব সরকারের তীব্র সমালোচনা করেছে ইসরাইলি গণমাধ্যম।
-
‘ইরানি দূতাবাস চালুর বিষয়টি সিরিয় শাসকদের কর্মকাণ্ডের ওপর নির্ভর করছে’
ডিসেম্বর ২৬, ২০২৪ ১১:২৭ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি বলেছেন, সিরিয়ায় ইরানের দূতাবাস পুনরায় চালু করার বিষয়টি দামেস্কের ক্ষমতাসীনদের কর্মকাণ্ডের ওপর নির্ভর করছে।
-
ভ্যাটিকানের রাষ্ট্রদূতকে তলব করেছে ইহুদিবাদী ইসরাইল
ডিসেম্বর ২৬, ২০২৪ ১১:১৭ক্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার "নিষ্ঠুরতা" নিয়ে সমালোচনা করার পর ভ্যাটিকানের রাষ্ট্রদূতকে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। গতকাল (বুধবার) বেশ কয়েকটি ইসরাইলি সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।
-
বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ড, 'একসঙ্গে বিভিন্ন স্থানে আগুন লাগা অস্বাভাবিক'
ডিসেম্বর ২৬, ২০২৪ ১১:১৫প্রায় ৬ ঘণ্টা পর বাংলাদেশ সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। খবর পেয়ে ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করেছে। আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
-
২০২৪ সালে রাশিয়ার জন্মহার ৩০ বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে
ডিসেম্বর ২৬, ২০২৪ ১১:১১রাশিয়ান একাডেমি অফ সায়েন্সেসের জনসংখ্যা বিশেষজ্ঞ ভাদিম বেজভার্বনি বলেছেন, চলতি বছর রাশিয়ার জন্মহার তিন দশকের মধ্যে সর্বনিম্ন হবে বলে ধারণা করা হচ্ছে। তিনি মঙ্গলবার ইউরেশিয়ান নিউজ এজেন্সির সাথে এক সাক্ষাত্কারে এই তথ্য তুলে ধরেন। চলমান এই সমস্যা সমাধানের জন্য একটি "পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি" অনুসরণের আহ্বান জানিয়েছেন।
-
'সিরিয়ার কুর্দি গেরিলারা অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানালে কবর দেয়া হবে’
ডিসেম্বর ২৬, ২০২৪ ১০:২৭তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কথিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ একটি মার্কিন সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন জঙ্গিগোষ্ঠী, যদি তারা অস্ত্র জমা না দেয় তবে তাদের "কবর দেয়া হবে"।
-
ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখুন
ডিসেম্বর ২৬, ২০২৪ ১০:০২ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটি একই সঙ্গে তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে রাজনীতি করা থেকে বিরত থাকার কথা বলেছে।
-
গাজায় আরো ৫ ফিলিস্তিনিকে হত্যা করল বর্বর ইসরাইল
ডিসেম্বর ২৬, ২০২৪ ০৮:১৩ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলের আল-আওদা হাসপাতালের সামনে পাঁচজন সাংবাদিককে শহীদ করেছে ইহুদিবাদী ইসরাইল। আজ (বৃহস্পতিবার) সকালের এই হামলায় পাঁচ সাংবাদিকের পাশাপাশি আরো কয়েক ব্যক্তি হতাহত হয়েছেন।
-
সশস্ত্র সংঘর্ষের পর দামেস্কসহ সিরিয়ার বিভিন্ন শহরে কারফিউ জারি
ডিসেম্বর ২৬, ২০২৪ ০৬:২০সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় তারতুস শহরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের সংঘর্ষে বেশ কিছু মানুষ হতাহত হয়েছে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সেদেশের গণমাধ্যম জানিয়েছে, বুধবার তারতুসের সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর অন্তত ১২ সদস্য নিহত এবং অপর ১০ জন আহত হয়েছে।