-
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ৫০০ ইসরাইলি সেনা কর্মকর্তা চাকরি ছেড়ে গেছে
ডিসেম্বর ২০, ২০২৪ ১১:১৭ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের গত ১৪ মাসের বর্বর আগ্রাসনের সময় অন্তত পাঁচশ দখলদরা সেনা কর্মকর্তা চাকরি ছেড়ে চলে গেছে। এতে ইসরাইলি সামরিক বাহিনী জনবলের সংকটে পড়েছে।
-
‘সিরিয়ার নতুন ভূমি দখল করা বৃহত্তর ইসরাইল প্রতিষ্ঠার অংশ’
ডিসেম্বর ২০, ২০২৪ ১১:০৪ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল-হুথি বলেছেন, সিরিয়ার গোলযোগপূর্ণ অবস্থার ভেতরে ইহুদিবাদী ইসরাইল যে ভূমি দখল করেছে তা মূলত কথিত বৃহত্তর ইসরাইল প্রকল্পের অংশ।
-
‘ইসরাইলকে ঠেকানো অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হতে হবে’
ডিসেম্বর ২০, ২০২৪ ১০:৫৮ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা, লেবানন ও সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন থামানোর বিষয়টি মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রধান অগ্রাধিকার হতে হবে।
-
আল-কাসসাম ব্রিগেডের হাতে ইসরাইলের চার সেনা নিহত
ডিসেম্বর ২০, ২০২৪ ১০:৫১ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসামের যোদ্ধাদের হাতে ইহুদিবাদী ইসরাইলের চার সেনা নিহত হয়েছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে হামাস জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) সকালে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে এসব সেনাকে ছুরি মেরে হত্যা করা হয়েছে।
-
ইসরাইলি আগ্রাসন মোকাবেলায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের
ডিসেম্বর ১৯, ২০২৪ ১৬:১২ইহুদিবাদি ইসরাইলের বর্বর আগ্রাসন মোকাবেলার জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
-
ইয়েমেনের বেসামরিক স্থাপনায় ইসরাইলি বিমানের প্রাণঘাতী হামলা
ডিসেম্বর ১৯, ২০২৪ ১৬:০১ইহুদিবাদী ইসরাইল ইয়েমেনের রাজধানীর সানা এবং কৌশলগত পশ্চিমাঞ্চলীয় হুদাইদা প্রদেশের কয়েকটি বেসামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ৯ ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছে।
-
এন্টালিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন: প্রকাশ আম্বেদকরের প্রতিবাদ
ডিসেম্বর ১৯, ২০২৪ ১৫:১০ভারতের সংবিধান প্রণেতা ও দলিত আন্দোলনের নেতা বাবাসাহেব আম্বেদকর ইস্যুতে এন্টালি রণক্ষেত্রে পরিণত হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশ ও বিজেপি সংসদ সদস্য আহত হয়েছে।
-
শেখ হাসিনাসহ ৫৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের
ডিসেম্বর ১৯, ২০২৪ ১৪:০৭বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে নিহত সেনাকর্মকর্তাদের পরিবারের সদস্যরা।
-
কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতি করতে আসা ৩ জনের আত্মসমর্পণ
ডিসেম্বর ১৯, ২০২৪ ১৩:৫১বাংলাদেশের ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
-
নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্য অস্পষ্ট, হতাশাজনক: ফখরুল
ডিসেম্বর ১৯, ২০২৪ ১৩:৩৬বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন, তা বিএনপির কাছে যৌক্তিক মনে হয়নি। তিনি বলেছেন, ‘আমরা আশা করেছিলাম, প্রধান উপদেষ্টা রোডম্যাপ দেবেন। কিন্তু তিনি তা দেননি। এটা আমাদের হতাশ করেছে।’