-
আবারও মার্কিন ‘সর্বোচ্চ চাপ’-এর ফল হবে ‘সর্বোচ্চ ব্যর্থতাই’
নভেম্বর ১৩, ২০২৪ ০৬:৫৩ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি মার্কিন সরকারকে তার দেশের বিরুদ্ধে কথিত ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন, ওয়াশিংটন এর আগেরবার একই কাজ করতে গিয়ে সর্বোচ্চ ব্যর্থতার পরিচয় দিয়েছিল।
-
এশিয়ায় ন্যাটোর উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাশিয়া ও ইউরোপীয় ন্যাটোর ট্রাম্প-ভীতি
নভেম্বর ১২, ২০২৪ ১৭:২৩রুশ পররাষ্ট্রমন্ত্রী এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটো জোটের বিস্তারের চেষ্টায় উদ্বেগ প্রকাশ করেছেন।
-
ভারতের মণিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত ১১, প্রতিবাদে বনধ পালিত
নভেম্বর ১২, ২০২৪ ১৫:৪৯ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ১১ ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে সকাল-সন্ধ্যা বনধ পালিত হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জিরিবাম জেলাসহ আশেপাশের বেশকিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে। এছাড়া, বিপুল সংখ্যায় সেনা মোতায়েন করা হয়েছে সংশ্লিষ্ট এলাকায়।
-
দুই দিনে গাজা উপত্যকায় ইসরাইলের ২০ সেনা নিহত
নভেম্বর ১২, ২০২৪ ১৫:০০ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা গত দুই দিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের অন্তত ২০ জন সেনাকে হত্যা করেছে। গাজায় ইসরাইলি সেনারা যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধে এই সব সেনাকে হত্যা করেছে হামাস যোদ্ধারা।
-
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ লিমনের
নভেম্বর ১২, ২০২৪ ১৪:২০র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের গুলিতে ২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠিতে পা হারানো লিমন হোসেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, র্যাব-৮-এর তৎকালীন প্রধান মেজর রাশেদ, বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ নয়জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন।
-
শেখ হাসিনাকে গ্রেফতারে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি
নভেম্বর ১২, ২০২৪ ১৩:৫৬বাংলাদেশে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারে রেড নোটিশ জারির জন্য পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা ইন্টারপোলের কাছে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিস।
-
‘ইহুদিবাদী ইসরাইলের বর্বরতা থামাতে সমন্বিত প্রচেষ্টা চালান’
নভেম্বর ১২, ২০২৪ ১১:৪৯সিরিয়ার ভূখণ্ডে দফায় দফায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছে দামেস্ক সরকার। পাশাপাশি বিশ্বের সমস্ত শান্তিপ্রিয় দেশকে ইসরাইলের আঞ্চলিক আগ্রাসন থামানোর আহ্বান জানিয়েছে।
-
‘আমি ব্যক্তিগতভাবে লেবাননের পেজার ও ওয়াকি টকি হামলার নির্দেশ দিয়েছিলাম’
নভেম্বর ১২, ২০২৪ ১০:৪৫ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তিনি ব্যক্তিগতভাবে লেবাননে পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণের মাধ্যমে হামলার নির্দেশ দিয়েছিলেন।
-
ইসরাইল ছাড়ছে বসতি স্থাপনকারীরা; দিন দিন বাড়ছে সংখ্যা
নভেম্বর ১২, ২০২৪ ১০:০৯অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের ইসরাইল ছাড়ার সংখ্যা দিন দিন বাড়ছে। ইসরাইলের সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস বা সিবিএস-এর পরিসংখ্যান উদ্ধৃত করে গতকাল (সোমবার) এক প্রতিবেদনে ইসরাইলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইট এই খবর দিয়েছে।
-
ইরাকের সাথে নিরাপত্তা সহযোগিতা চুক্তি অর্থনৈতিক সম্পর্কের চাবিকাঠি
নভেম্বর ১২, ২০২৪ ০৮:৩৩ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরাকের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদার করলে তা দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে সাহায্য করবে।