আপনারা প্রতিশ্রুতি ভঙ্গ করলে, আমরাও আমাদের ভাষায় কথা বলব: কলিবফের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/iran-i160186-আপনারা_প্রতিশ্রুতি_ভঙ্গ_করলে_আমরাও_আমাদের_ভাষায়_কথা_বলব_কলিবফের_হুঁশিয়ারি
পার্সটুডে- যুক্তরাষ্ট্রের আগ্রাসন এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইরানের সংসদের স্পিকার জোর দিয়ে বলেছেন, আপনারা প্রতিশ্রুতি ভঙ্গ করলে, আমরাও আমাদের সেই ভাষায় কথা বলব যেটা আমাদের ভালো করেই জানা আছে।
(last modified 2026-06-10T13:30:12+00:00 )
জুন ১০, ২০২৬ ১৪:৪১ Asia/Dhaka
  •  ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ
    ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ

পার্সটুডে- যুক্তরাষ্ট্রের আগ্রাসন এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইরানের সংসদের স্পিকার জোর দিয়ে বলেছেন, আপনারা প্রতিশ্রুতি ভঙ্গ করলে, আমরাও আমাদের সেই ভাষায় কথা বলব যেটা আমাদের ভালো করেই জানা আছে।

পার্সটুডের বরাত দিয়ে ইরনা জানিয়েছে, ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ এক্স নেটওয়ার্কে তার বার্তায় লিখেছেন, আমরা কূটনীতির ভাষা পছন্দ করি, কিন্তু আমরা অন্যান্য ভাষায় আরও অনেক বেশি সাবলীলভাবে কথা বলতে পারি।

ইরানের সংসদের স্পিকার আরও বলেন: আপনারা প্রতিশ্রুতি ভঙ্গ করলে, আমরা আমাদের সবচেয়ে পরিচিত ভাষায় কথা বলব। আপনারা সেই ঘোড়াতেই চড়বেন, যে ঘোড়ার পিঠে আপনারা জিন চাপিয়েছেন!#

পার্সটুডে/এমআরএইচ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।