-
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ আবার প্রত্যাখ্যান করল ইরান
সেপ্টেম্বর ২০, ২০২৪ ১২:০৭আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইরান হস্তক্ষেপ করার চেষ্টা করছে বলে ওয়াশিংটন যে অভিযোগ করেছে তা আবারও নাকচ করে দিয়েছে তেহরান। ইরান বলেছে, এ ধরনের অভিযোগ ভিত্তিহীন এবং এর কোনো গ্রহণযোগ্যতা বা বৈধতা নেই।
-
গাজায় গণহত্যা বন্ধ করতে ফ্যাসিস্ট ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করুন: হামাস
সেপ্টেম্বর ২০, ২০২৪ ১১:৩২ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটানোর আহ্বান জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল ভোটে যে প্রস্তাব পাস হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
-
প্রায় ৩ হাজার কয়েদির সাজা মওকুফ অথবা হ্রাস করতে রাজি হলেন ইরানের সর্বোচ্চ নেতা
সেপ্টেম্বর ২০, ২০২৪ ১১:৩১ইরানের ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী প্রায় ৩ হাজার দণ্ডাদেশ পাওয়া আসামির শাস্তি মওকুফ অথবা কমিয়ে দিতে সম্মত হয়েছেন।
-
ইসরাইল যুদ্ধ ঘোষণা করেছে, তাকে চড়া মূল্য দিতে হবে: সাইয়্যেদ নাসরুল্লাহ
সেপ্টেম্বর ২০, ২০২৪ ১১:১৫লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ লেবানন জুড়ে মঙ্গল ও বুধবারের পেজার ও ওয়াকি-টকি বিস্ফোরণকে তার দেশের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের ‘যুদ্ধ ঘোষণা’ বলে মন্তব্য করেছেন।
-
‘ফিলিস্তিনি ভূখণ্ড থেকে দখলদারিত্বের অবসান ঘটান’
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ১৬:৫৫অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটানোর দাবি জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবের পক্ষে মোট ১২৪টি দেশ ভোট দিয়েছে।
-
শেখ হাসিনার ভারতেই থাকা উচিত: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ১৪:৫৭তীব্র গণবিপ্লবের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে লঙ্কান প্রেসিডেন্ট এ কথা বলেন।
-
লেবাননে ইসরাইলের সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ১৪:৪৪পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লেবাননে সন্ত্রাসী বিস্ফোরণের ঘটনার নিন্দা জানিয়েছেন। ইসরাইলি ওই সন্ত্রাসী বিস্ফোরণের ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানান মমতাজ জাহরা।
-
'অধিকৃত অঞ্চলে শাহাদাৎ পিয়াসী অভিযানের বন্যা বয়ে দেয়া হবে'
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ১৪:৪২ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জেদ্দিন আল-কাসাম ব্রিগেডস এক ভিডিও বার্তায় প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় 'রক্তের নদী' ইসরাইলের বিরুদ্ধে 'শহীদি অভিযানের বন্যার সঙ্গে মিলিত হবে।
-
ইরাইলের সামরিক অবস্থানে হিজবুল্লাহর হামলা, ১৫ ইহুদিবাদী সেনা হতাহত
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ১৪:৩৭লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী ইসরাইলের ১৫ জন সেনা হতাহত হয়েছে। ইসরাইলের উত্তরাঞ্চলের একটি সামরিক অবস্থানে হিজবুল্লাহ যোদ্ধারা এই হামলা চালায়।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবককে পিটিয়ে হত্যা: সাবেক ছাত্রলীগ নেতাসহ আটক ৩
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ১৪:২৭ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগের ঘটনায় তিন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন হলেন- ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সুমন।