-
রকিব, হুদা ও আউয়াল কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ১৪:৫৫শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনি দায়িত্ব পালনকারী তিন নির্বাচন কমিশন ও কমিশন সচিবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে চট্টগ্রামের আদালতে মামলার আবেদন করা হয়েছে। এতে মোট ১৮ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও আছেন।
-
সংবিধান সংস্কার কমিশন: শাহদীন মালিক বাদ, দায়িত্ব নিচ্ছেন আলী রীয়াজ
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ১৪:২৬বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক আলী রীয়াজ। সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিককে সরিয়ে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
-
পশ্চিমবঙ্গে বন্যা: কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ১৩:০৪পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতির জন্য ভারতের কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ (বুধবার) দুপুরে হুগলির পুরশুড়া ব্লকের একটি সেতুতে দাঁড়িয়ে বন্যা দেখে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।
-
সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ১২:৩৫বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার সুফল জনগণ ভোগ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
-
সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে সিআইডির ১৭ মামলা
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ১১:৩৫মানি লন্ডারিং এর মাধ্যমে ১০০০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানসহ ২৮ ব্যক্তির বিরুদ্ধে ১৭টি মামলা করেছে সিআইডি। রপ্তানি বাণিজ্যের আড়ালে মানিলন্ডারিং এর মাধ্যমে ৮৩ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১০০০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে ওইসব মামলা করেছে সিআইড। রাজধানীর মতিঝিল থানায় এসব মামলা দায়ের করেছে সংস্থাটি।
-
কাজে না ফেরা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ১১:০৫এখনো কাজে না ফেরা বাংলাদেশের পুলিশের যেসব সদস্য এখনও কাজে ফেরেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগদান করেননি, লুকিয়ে আছেন, তাদের আর যোগদান করতে দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
-
গাজার পক্ষে অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করল হিজবুল্লাহ
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ০৮:৪৬লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গাজা উপত্যকায় ইসরাইল-বিরোধী অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। সংগঠনটি বলেছে, সাম্প্রতিক ইসরাইলি নৃশংসতায় লেবাননে যে হতাহতের ঘটনা ঘটেছে তাতে দখলদারদের বিরুদ্ধে সংগ্রামই কেবল জোরদার হবে; প্রতিরোধ লড়াইয়ের সংকল্পকে শক্তিশালী করবে।
-
দক্ষিণ গাজার রাফায় ভয়াবহ সংঘর্ষ; ৪ দখলদার সেনা খতম
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ০৭:৩৭ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে ভয়াবহ সংঘর্ষে ইহুদিবাদী ইসরাইলের অন্তত চার বর্বর সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী গতকাল (মঙ্গলবার) একথা ঘোষণা করেছে।
-
লেবাননে ইসরাইলের ‘সন্ত্রাসী হামলার’ নিন্দা করল ইরান, সহায়তার প্রস্তাব
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ০৬:২৫লেবাননে ইহুদিবাদী ইসরাইলের "সন্ত্রাসী হামলার" তীব্র নিন্দা করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গতকালের এ হামলায় অন্তত নয়জন শহীদ এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন।
-
লেবাননে পেজার বিস্ফোরণে হিজবুল্লাহ সদস্যসহ ৯ ব্যক্তি শহীদ, আহত ২৮০০
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ০৬:১৪লেবাননের বিভিন্ন স্থানে পেজার নামে পরিচিত বেতার যোগাযোগ যন্ত্রের বিস্ফোরণে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হাজার হাজার সদস্যের পাশাপাশি বহু বেসামরিক ব্যক্তি শহীদ বা আহত হয়েছেন।