-
‘স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি মেনে নিতে অবশ্যই ইসরাইলকে রাজি করাতে হবে’
জুন ১৪, ২০২৪ ১৫:০৫ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা ওসামা হামদান বলেছেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে গণহত্যামূলক আগ্রাসন চালাচ্ছে তা স্থায়ীভাবে বন্ধ করার জন্য আমেরিকাকে অবশ্যই তেল আবিবকে রাজি করাতে হবে।
-
ইসরাইলি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালালো ইরাকি যোদ্ধারা
জুন ১৪, ২০২৪ ১৫:০২ইহুদিবাদী ইসরাইলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের সন্ত্রাস-বিরোধী যোদ্ধারা। ইরাকের ইসলামী প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। তারা জানিয়েছে, হাইফা বন্দরনগরী থেকে ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ওই হামলা চালানো হয়েছে।
-
এবারের ঈদযাত্রায় যানজট নেই: ওবায়দুল কাদের
জুন ১৪, ২০২৪ ১৪:২৬বাংলাদেশে এবারের ঈদ যাত্রায় সড়কে গাড়ির চাপ থাকলেও যানজটের খবর নেই বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
-
লেবাননে আগ্রাসন চালালে ইসরাইলকে চিরদিনের জন্য দোযখে পাঠানো হবে: ইরান
জুন ১৪, ২০২৪ ১৩:৪৯ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি লেবাননে আগ্রাসন চালায় তাহলে তাকে দোযখে পাঠানো হবে যেখান থেকে তার আর ফেরার উপায় থাকবে না।
-
কাশ্মীরের স্কুলগুলোতে সকালের প্রার্থনায় জাতীয়সঙ্গীত পরিবেশন বাধ্যতামূলক
জুন ১৪, ২০২৪ ১২:৫১ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সমস্ত সরকারি বেসরকারি স্কুলগুলোতে সকালের প্রার্থনায় জাতীয়সঙ্গীত পরিবেশনকে বাধ্যতামূলক হিসাবে ঘোষণা করা হয়েছে।
-
‘রাশিয়ার সাথে যুদ্ধের জন্য ৩ লাখ সেনা উচ্চ প্রস্তুতিতে রয়েছে’
জুন ১৪, ২০২৪ ১২:১৩মার্কিন নেতৃত্বাধীন উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো জোটের তিন লাখ সেনা রাশিয়ার সাথে যুদ্ধ করার জন্য উচ্চ প্রস্তুতিতে রয়েছে। গতকাল (বৃহস্পতিবার) জোটের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
-
রাশিয়ার জব্দকৃত অর্থ ইউক্রেনকে দিলে বেদনাদায়ক জবাব দেবে মস্কো
জুন ১৪, ২০২৪ ১১:৪৯রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, তার দেশের জব্দকৃত অর্থ ইউক্রেনকে দেয়ার জন্য মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব উঠেপড়ে লেগেছে। পশ্চিমাদের এই তৎপরতাকে তিনি অপরাধমূলক তৎপরতা বলে উল্লেখ করেন।
-
‘ইরান-রাশিয়া কৌশলগত সম্পর্ক অপরিবর্তিত নীতির ওপর প্রতিষ্ঠিত’
জুন ১৪, ২০২৪ ১১:৪৮ইসলামী প্রজাতন্ত্র ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের বলেছেন, দুই দেশের মধ্যে যে কৌশলগত সম্পর্ক রয়েছে সেটি অপরিবর্তিত নীতির ওপর প্রতিষ্ঠিত। গতকাল (বৃহস্পতিবার) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের সময় তিনি একথা বলেন।
-
কয়েকটি আরব রাজতান্ত্রিক সরকার মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করছে: হুথি
জুন ১৪, ২০২৪ ১১:৪৫ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল-হুথি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সাথে সহযোগিতা করার মাধ্যমে কয়েকটি রাজতান্ত্রিক আরব দেশ মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে সে ব্যাপারে আরব দেশগুলোর নীরবতার কঠোর সমালোচনা করেন তিনি।
-
গাজার কথিত নিরাপদ অঞ্চলে বোমাবর্ষণ করল ইহুদিবাদী ইসরাইল
জুন ১৩, ২০২৪ ১৫:২৭ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার কথিত নিরাপদ অঞ্চলে আকাশ, ভূমি এবং সমুদ্রপথে ব্যাপক হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা।