-
ইসরাইলের ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানায় বিস্ফোরণ
এপ্রিল ২১, ২০২১ ১৪:০৫দখলদার ইসরাইলের ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানায় ব্যাপক বিস্ফোরণ ঘটেছে। ইসরাইলের বিভিন্ন সূত্র এ খবর জানিয়েছে।
-
মহারাষ্ট্রে ভয়াবহ গ্যাস দুর্ঘটনা: ২২ রোগী মৃত,দোষীদের শাস্তি দাবি
এপ্রিল ২১, ২০২১ ১৩:৪৭ভারতের মহারাষ্ট্রের নাসিকে এক হাসপাতালে ভয়াবহ গ্যাস দুর্ঘটনায় ২২ জন রোগীর মৃত্যু হয়েছে। আজ (বুধবার) ডা. জাকির হুসেন হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক লিক করার ফলে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এ পর্যন্ত ২২ রোগীর মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে অক্সিজেন ট্যাঙ্ক লিক হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
-
পাকিস্তানের জ্বালানি চাহিদা পূরণ করতে ইরান প্রস্তুত: ড. রুহানি
এপ্রিল ২১, ২০২১ ১১:২১ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, নিরাপত্তা ইস্যুতে তেহরান ও ইসলামাবাদ অভিন্ন দৃষ্টিভঙ্গির অধিকারী। দুই দেশই সীমান্তে নিরাপত্তা জোরদারসহ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা চায়। তিনি আজ (বুধবার) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেইশি'র সঙ্গে বৈঠকে এ কথা বলেন।
-
ইস্পাহানে মনোমুগ্ধকর একটি ফুলের বাগান
এপ্রিল ২০, ২০২১ ১১:৩৯ইরানের ইস্পাহান শহরের ফসলিজমিতে এখন শোভা পাচ্ছে মনোমুগ্ধকর দামেস্কি গোলাপ ফুলের বাগান।
-
বাংলাকে যেন কেউ দখল করতে না পারে এটা তার নির্বাচন: মমতা বন্দ্যোপাধ্যায়
এপ্রিল ১৯, ২০২১ ১৪:১৬ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এবারের নির্বাচন বাংলাকে যেন কেউ দখল করতে না পারে এটা তার নির্বাচন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (সোমবার) উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
নরেন্দ্র মোদির কাছে মানুষের জীবনের কোনও দাম নেই: অভিষেক বন্দ্যোপাধ্যায়
এপ্রিল ১৮, ২০২১ ১৪:৫৪সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে মানুষের জীবনের কোনও দাম নেই। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (রোববার) বনগাঁয় এক দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
আমেরিকার মহামারি হলো বন্দুক ও সহিংসতা
এপ্রিল ১৮, ২০২১ ১৩:১৫মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তার দেশে বন্দুক-সহিংসতা এখন মহামারি আকার ধারণ করেছে। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিস শহরে গণ গুলিবর্ষণের ঘটনায় আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার পর জো বাইডেন এ মন্তব্য করলেন।
-
ইরানের চিলি জলপ্রপাত প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম নিদর্শন
এপ্রিল ১৮, ২০২১ ১২:৪৭ইরানের চিলি জলপ্রপাত প্রাকৃতিক সৌন্দর্যের একটি অন্যতম নিদর্শন।
-
পারমাণবিক কেন্দ্রে নাশকতার হোতার ছবি প্রকাশ করল ইরান
এপ্রিল ১৭, ২০২১ ১৩:৩৭ইসলামী প্রজাতন্ত্র ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে নাশকতার হোতাকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে গোয়েন্দা মন্ত্রণালয়। ঐ ব্যক্তির ছবিও প্রকাশ করা হয়েছে আজ।
-
রমজান ও লকডাউনের সময় বিভিন্ন সংগঠনের খাদ্যসামগ্রী বিতরণ
এপ্রিল ১৭, ২০২১ ১২:০১পবিত্র রমজান মাস ও লকডাউনে গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে বাংলাদেশের বিভিন্ন সংগঠন ও ব্যক্তি। কোন কোন সংগঠন আবার পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মধ্যে নগদ অর্থও বিতরণ করছে।