-
সমরাস্ত্র পরিদর্শন করলেন ইরানের সামরিক বাহিনীর প্রধান
জুন ১২, ২০১৯ ১১:৪১ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি আজ (বুধবার) সেনাবাহিনীর নতুন অস্ত্র ও সরঞ্জাম পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি।
-
ইরানে অবস্থিত ৪০০ বছরের পুরোনো ভবন
জুন ১০, ২০১৯ ১৩:১৭ইরানের ইয়াজদ প্রদেশে প্রায় ৪০০ বছরের পুরোনো ভবন যা এখনো বিদ্যমান আছে।
-
বসিরহাটে বনধ ও পশ্চিমবঙ্গে কালো দিবস পালনের ডাক বিজেপির
জুন ০৯, ২০১৯ ১৭:০১ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাটের সন্দেশখালি এলাকায় রাজনৈতিক সংঘর্ষে দলীয় সমর্থকরা নিহত হওয়ার প্রতিবাদে আগামীকাল (সোমবার) বসিরহাটে বনধ পালন ও রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালনের ডাক দিয়েছে বিজেপি। গোলযোগপূর্ণ এলাকায় ইন্টারনেট পরিসবা স্থগিত রাখা হয়েছে। বসিরহাটের নবনির্বাচিত তৃণমূল এমপি নুসরত জাহান সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
-
উন্নত প্রযুক্তির নয়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উদ্বোধন করল ইরান
জুন ০৯, ২০১৯ ১৩:২৭ইসলামি প্রজাতন্ত্র ইরান আজ (রোববার) নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উদ্বোধন করেছে। এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে 'খোরদাদ ফিফটিন'। এই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একই সময়ে ছয়টি লক্ষ্যবস্তুকে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম।
-
ইরানের ঈদের নামাজে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
জুন ০৫, ২০১৯ ১২:৩৭ইরানে পুরুষদের পাশাপাশি নারীরাও নামাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকে। প্রত্যেকদিনের পাঞ্জেগানা নামাজ ছাড়াও ঈদ বা জুম্মার নামাজে নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। এবারে ঈদুল ফিতরের নামাজেও এর ব্যতিক্রম ঘটেনি।
-
যে বাড়িতে বেড়ে ওঠেন ইমাম খোমেনী (র.)
জুন ০৪, ২০১৯ ১৪:৪৮আয়াতুল্লাহ রুহুল্লাহ মুসাভি খোমেনী ১৯০২ সালের ২৪ সেপ্টেম্বর ইরানের খোমেন শহরের একটি সম্ভ্রান্ত ও উচ্চশিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সাইয়্যেদ মোস্তফা মুসাভি আল খোমেনী। তিনি ছিলেন অত্যন্ত উঁচুস্তরের আলেম। ইরাকের নাজাফ ও সামেরায় পড়াশোনা করে একজন বিশিষ্ট মুজতাহিদ হিসেবে পরিচিত হন তিনি।
-
ইমরান খান কি সৌদি রাজাকে অপমান করেছেন? (ভিডিও)
জুন ০৩, ২০১৯ ১৩:২৪পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজকে অপমান করেছেন বলে মনে করছে রিয়াদ। মক্কায় ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি'র শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে ইমরান খান রাজা সালমানের সঙ্গে প্রটোকল অনুযায়ী আচরণ করেন নি বলে অভিযোগ উঠেছে।
-
আল-আকসা মসজিদে ইহুদিবাদীদের হামলা; ব্যাপক ভাঙচুর (ভিডিও)
জুন ০২, ২০১৯ ২০:০১মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে ঢুকে এবাদতরত মুসল্লিদের ওপর হামলা ও মসজিদের গেট ভাঙচুর করেছে ইসরাইলের নিরাপত্তা বাহিনী। এ সময় তাদের সঙ্গে ছিল শত শত দখলদার ইহুদিবাদী। এসব ইহুদিবাদী উপশহরবাসী হিসেবে পরিচিত। তারা মুসলমানদের ভূমি দখলে নিয়ে নিজেদের জন্য উপশহর তৈরি করেছে।
-
হন্ডুরাসে মার্কিন দূতাবাসে আগুন দিলো বিক্ষোভকারীরা (ভিডিও)
জুন ০১, ২০১৯ ১৫:০৮মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে মার্কিন দূতাবাসে আগুন দিয়েছে সরকার বিরোধী বিক্ষোভকারীরা। বিভিন্ন সরকারি খাতে সংস্কারের বিরুদ্ধে শুক্রবার বিক্ষোভ চলাকালে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেয়।
-
ইরানে বিশ্ব কুদস দিবস পালিত: ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রত্যাখ্যান
মে ৩১, ২০১৯ ১৩:৪৯ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের প্রতি ঘৃণা প্রদর্শন ও ফিলিস্তিনি জাতির ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সমর্থন জানিয়ে আজ (শুক্রবার) ইরান জুড়ে বিশ্ব কুদস দিবস পালিত হয়েছে। সারাদেশে কুদস দিবসের শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন লক্ষ-কোটি জনতা।