-
ইরানি হজযাত্রীদের সৌদি আরবে উষ্ণ অভ্যর্থনা
মে ৩১, ২০২৩ ১৪:৩২ইরানি হজযাত্রীদের প্রথম কাফেলা গতকাল (মঙ্গলবার) জেদ্দায় বাদশাহ আব্দুলআজিজ বিমান বন্দরে পৌঁছার পর সৌদি সরকার তাঁদেরকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। এরপর তারা হোটেলে পৌঁছালে দফ বাজিয়ে এবং নাতে রাসূল (সা.) পরিবেশন করে তাদেরকে পবিত্র মক্কায় স্বাগত জানানো হয়।
-
মহাকাশে প্রথমবার বেসামরিক নভোচারী পাঠাল চীন
মে ৩০, ২০২৩ ১০:৫৯চীনের শেনচৌ-১৬ মহাকাশযান আজ (মঙ্গলবার) সকাল ৯টা ৩১ মিনিটে সফলভাবে মহাকাশে পাঠানো হয়েছে। জিং হাই ভেং, চু ইয়াং সু এবং কুই হাই ছাও—এই তিনজন নভোচারী এবারের মিশনে দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে কুই হাই ছাও প্রথম বেসামরিক নভোচারী। তিনি বেইজিং ইউনিভার্সিটি অব অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্সের অধ্যাপক।
-
ইরানের লাইজাঙ্গান গ্রামে গোলাপ উৎসব
মে ২৭, ২০২৩ ১২:৪১ইরানের ফার্স প্রদেশের দরব শহরতলীর রাস্তব এলাকার লাইজাঙ্গান গ্রামে বিশ্বের সবচেয়ে বেশি গুলে মুহাম্মদি (মুহাম্মদি গোলাপ) উৎপন্ন হয়। সেখানে ৫৫০০ হেক্টর জমিতে দুই ধরনের মুহাম্মাদি গোলাপের চাষ করা হয়। লাইজাঙ্গান গ্রামের মানুষের প্রচেষ্টায় সাধারণত এখানে প্রতিবছর 'গোলাপ উৎসব' অনুষ্ঠিত হয়। উৎসবে তাজা গোলাপ থেকে গোলাপজলও তৈরি করা হয়।
-
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বাঙালির সার্বজনীন উৎসব: মঞ্জুরুল করিম খান
মে ২৭, ২০২৩ ১১:১৯তেহরানে বাংলাদেশের নয়া রাষ্ট্রদূত বলেন: পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বাঙালির সার্বজনীন উৎসব। গতকাল দূতাবাসে অনুষ্ঠিত পহেলা বৈশাখের অনুষ্ঠানে রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী এ কথা বলেন। রাষ্ট্রদূতের সহধর্মিণী ফারজানা নাসরিনের উপস্থিতিতে তিনি আরও বলেন: ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাই প্রাণের টানে এ উৎসব উদযাপন করে থাকে। এ উৎসব আমাদের ঐতিহ্য ধারণ করে, আমাদেরকে একতাবদ্ধ করে,আমাদের মন-মননকে অনুরণিত করে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সরকারের নানাবিধ উদ্যোগ এ উৎসবের মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে।
-
বসফরাস সাগরে রুশ যুদ্ধজাহাজের ওপর হামলা চালিয়েছে ইউক্রেনের সি ড্রোন
মে ২৫, ২০২৩ ০৯:০৭বসফরাস সাগরে টহলরত রাশিয়ার যুদ্ধজাহাজ ইভান চার্সের ওপর ইউক্রেনের তিনটি সি ড্রোন হামলা চালিয়েছে তবে সবগুলো ড্রোনই রাশিয়া সেনারা ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে।
-
ভূগর্ভস্থ শহর নুশাবাদ: ইরানের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ
মে ২২, ২০২৩ ১১:৪৭বিশ্বের বুকে অন্যতম প্রাচীন ও রহস্যময় ভূগর্ভস্থ শহর নুশাবাদ। এটি ইরানের ইস্ফাহান প্রদেশের আরান-বিদগোল কাউন্টির কেন্দ্রীয় জেলায় অবস্থিত। তিনতলাবিশিষ্ট টানেল, চেম্বার, বায়ুনালী, সিঁড়ি এবং খালের সমন্বয়ে গঠিত শহর প্রাচীন স্থাপত্য ও প্রকৌশলের একটি বিস্ময়কর সৃষ্টি হিসেবে বিবেচিত।
-
ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইহুদিবাদীদের বর্বর অভিযান, ৩ ফিলিস্তিনি শহীদ
মে ২২, ২০২৩ ০৮:০৯অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের একটি শরণার্থী শিবিরে বর্বর ইহুদিবাদী সেনাদের হামলায় অন্তত তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আজ (সোমবার) খুব ভোরে ইহুদিবাদী সেনারা নাবলুস শহরের পূর্বাঞ্চলে এই হামলা চালায়।
-
'বাইরের হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক সংকট সুরাহার সুযোগ নিন'
মে ২০, ২০২৩ ০৬:৩৯এক যুগ পর আরব লীগের শীর্ষ সম্মেলনে আবার ভাষণ দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আমেরিকার কঠোর বিরোধিতা উপেক্ষা করে সৌদি আরবের জেদ্দায় শুক্রবার অনুষ্ঠিত আরব লীগের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন প্রেসিডেন্ট আসাদ।
-
বিশ্ব পরিভ্রমণ শেষে পারস্য উপসাগরে ফিরে এসেছে ইরানি নৌবহর
মে ১৮, ২০২৩ ০৬:৩৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৮৬তম নৌবহর দীর্ঘ সমুদ্রযাত্রায় বিশ্ব পরিভ্রমণ শেষে নিজেদের পানিসীমায় ফিরে এসেছে। গভীর সমুদ্রে ইরানের নৌবাহিনীর উপস্থিতি বিস্তৃত করার লক্ষ্যে বিশ্ব পরিভ্রমণে বের হয় নৌবহরটি।
-
আড়াই ঘণ্টা ধরে বই মেলা পরিদর্শন করলেন ইরানের প্রেসিডেন্ট
মে ১৬, ২০২৩ ১৩:৫১ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ (মঙ্গলবার) তেহরান আন্তর্জাতিক বই মেলা পরিদর্শন করেছেন। দীর্ঘ আড়াই ঘন্টা তিনি মেলায় ছিলেন।