-
আসছে আশুরা: শাণিত হয়ে উঠছে অঙ্গীকার, বাড়ছে তোবারক বিলানোর হার
সেপ্টেম্বর ১৮, ২০১৮ ১২:০৬আশুরার দিন যতই ঘনিয়ে আসতে থাকে তেহরানে ইয়াজিদি অত্যাচারীর বিরুদ্ধে ইমানের বলে উদ্দীপ্ত সংগ্রামের প্রতিশ্রুতিও ততই শাণিত থেকে শাণিততর হয়ে ওঠে। হজরত হোসেইন (আ)-এর পথ ধরে নবীজির শিক্ষা এবং ইসলামের দীক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার আবারো নবায়ন করা হয়।
-
মহররমের শোক শোভাযাত্রা: ইয়াজিদি শক্তির বিরুদ্ধে হুঁশিয়ারি
সেপ্টেম্বর ১৭, ২০১৮ ১১:৩৯ইরানে মহররমের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত প্রতিদিনই দোয়া আসর বসে এবং অনুষ্ঠিত হয় শোকসভা। বের হয় শোক শোভাযাত্রা। সাধারণত এ সবই সন্ধ্যার পর হয়। তবে তাসুয়া(৯ মহররম) এবং আশুরা(১০ মহররম) সকাল থেকেই শোক শোভাযাত্রা বের হতে থাকে। দোয়া, শোকসভা এবং শোক শোভাযাত্রার মধ্য দিয়ে বর্তমান দুনিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ ইয়াজিদি শক্তির বিরুদ্ধে উচ্চারিত হয় কঠোর হুঁশিয়ারি।
-
'আসগর সম দেবো বাচ্চারে কোরবান / জালিমের দাদ নিব, দেবো আজ গোর জান'
সেপ্টেম্বর ১৪, ২০১৮ ১২:৫৮মহররমের প্রথম শুক্রবারকে আন্তর্জাতিক আলী আসগর(আ) দিবস হিসেবে উদযাপন করছে ইরান। ইসলামী বিপ্লব বিজয়ের কিছু পর থেকেই এ দিবস পালন করছে। কারবালা প্রান্তরে ইয়াজিদি বাহিনীর হাতে নিহত হজরত হোসেইন(আ) ছয় মাসের শিশু হজরত আলী আসগর (আ) স্মরণে এ দিবস পালন করা হয়।
-
মহররমের তোবারক এবং তেহরানের মানুষের অসীম আগ্রহ
সেপ্টেম্বর ১৩, ২০১৮ ১১:৩৫ইরানে শোকসভা এবং দোয়ার মহফিল শেষে 'নাজরি' মানে তোবারক বিতরণ করার ঐতিহ্য অনেক পুরনো । এ সব তোবারক নিতে আগ্রহী হ'ন ইরানের সব স্তরের মানুষ।
-
তেহরানের এক ইমামবাড়ার শোক এবং দোয়ার অনুষ্ঠান
সেপ্টেম্বর ১২, ২০১৮ ১১:৫০গতরাতে তেহরানের 'ময়দুনে শোহাদা' বা শহিদ চত্বরের হোসাইনিয়া শহিদ হেম্মাতে গিয়েছিলাম। হোসাইনিয়াকে বাংলায় ইমামবাড়া বলা হয়। মহরমকে কেন্দ্র করে শোক অনুষ্ঠানের ছবি তোলার জন্য যাই এই ইমামবাড়ায় যাই। বাসা থেকে দূরে। মেট্রোতে রাত ১০টা নাগাদ সেখানে যেয়ে পৌঁছি। ফিরেছি রাত সাড়ে ১২টায়।
-
মহররম: শোকের মাস, অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামের মাস
সেপ্টেম্বর ১০, ২০১৮ ১০:৪১আর মাত্র কয়েক ঘণ্টা। আজ (সোমবার) সন্ধ্যার চাঁদ ইরানে নিয়ে আসবে মহররম মাসের বার্তা। এ মাস একদিকে শোকের মাস। অন্যদিকে অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামের মাস। জেগে ওঠার মাস। ইয়াজিদি চক্রের বিরুদ্ধে সংগ্রামের প্রতিজ্ঞা নবায়নের মাস।
-
রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টের তেহরান সফর (ফটো গ্যালারি)
সেপ্টেম্বর ০৮, ২০১৮ ১২:০০ইরানের রাজধানী তেহরানে সিরিয়াবিষয়ক ত্রিদেশীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে অংশ নিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান তেহরান সফর করেন।
-
ত্রিদেশীয় বৈঠকের যৌথ বিবৃতি; সিরিয়ার স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষার তাগিদ
সেপ্টেম্বর ০৭, ২০১৮ ১৫:২১সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা অক্ষুন্ন রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্ট। আজ (শুক্রবার) তেহরানে সিরিয়া বিষয়ক শীর্ষ বৈঠক শেষে প্রকাশিত বিবৃতিতে এ বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে।
-
শত্রুর পক্ষে ইরানের উন্নয়ন ঠেকিয়ে রাখা সম্ভব নয়: প্রেসিডেন্ট রুহানি
সেপ্টেম্বর ০৪, ২০১৮ ১২:১৯ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, শত্রুরা ইরানের উন্নয়ন ঠেকিয়ে রাখতে পারবে না। আজ (মঙ্গলবার) ইরানের দক্ষিণাঞ্চলীয় আসালুইয়ে শহরে কয়েকটি পেট্রোকেমিক্যাল প্রকল্প উদ্বোধন করে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
-
পার্কে মিল্লাত - তেহরানের অন্যতম বৃহৎ এবং মনোরম উদ্যান
সেপ্টেম্বর ০২, ২০১৮ ১৩:২১'বুস্তানে মিল্লাত' শব্দটি বাংলা করলে হবে 'জাতীয় উদ্যান।' সাধারণ ভাবে এটি 'পার্কে মিল্লাত' বা 'মিল্লাত পার্ক' নামে পরিচিত। ৩০০০০০ বর্গ মিটার এলাকার মনোরম এ পার্ক স্থাপিত হয়েছে ১৯৬৬ সালে। নগরীর অন্যতম ব্যস্ত এলাকায় স্থাপিত পার্কটি তেহরানের ব্যস্ত নাগরিক জীবনে নিয়ে এসেছে সবুজের বিশাল অবকাশ। পার্কটির পাশ দিয়ে চলে গেছে তেহরানের অন্যতম সুন্দর এবং সুপারিসর সড়ক 'ওয়ালি আসর।' এ কথাও অনেকেই জানেন যে 'ওয়ালি আসর' বা যুগের অভিভাবক বলতে ইমাম মেহেদি(আ)কে বোঝানো হয়।