-
এশিয়ান গেমস: ভারোত্তলনে সুপার হেভিওয়েটে চ্যাম্পিয়ন বেহদাদ সালিমি
আগস্ট ২৭, ২০১৮ ১৪:৫৭ইন্দোনেশিয়ায় চলমান এশিয়ান গেমসে ভারোত্তলনে সুপার হেভিওয়েট ইভেন্টে প্রথম ও দ্বিতীয় হয়েছেন ইরানের দুই প্রতিযোগী। ভারোত্তলনে পুরুষদের ১০৫ কেজির বেশি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জেতেন বিশ্ববিখ্যাত ইরানি ভারোত্তলক বেহদাদ সালিমি।
-
আরদেস্তান জামে মসজিদ: ইরানের একটি ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন স্থাপনা
আগস্ট ২৬, ২০১৮ ০৮:০২ইরানের ইসফাহান প্রদেশের একটি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় মসজিদ হচ্ছে ‘আরদেস্তান জামে মসজিদ’। এ মসজিদটির ঐতিহাসিক গুরুত্বও রয়েছে।
-
'নুনে সুন্নাতি' – ইরানের ঐতিহ্যবাহী রুটি
আগস্ট ২৫, ২০১৮ ১৩:১৯ইরানে অন্যতম প্রধান খাদ্য রুটি। ফার্সিতে রুটিকে 'নান' বলা হয়। লোকমুখে এ শব্দ 'নুন'এ পরিণত হয়েছে। ইরানে সাধারণ ভাবে ঘরে রুটি বানানোর চল প্রায় নেইই। রাজধানী তেহরানে এ চল একেবারেই নেই। ইরানের রাজধানীর প্রতি মহল্লায় এক বা একাধিক 'নুনওয়াই' বা রুটি তৈরির দোকান আছে। ভোর থেকে শুরু হয় রুটি বানানোর পালা। দফায় দফায় বানানো হয় রুটি। চলে রাত ৯টা পর্যন্ত।
-
কাবাডিতে ভারতকে হারিয়ে শিরোপা জিতল ইরানি নারীরা
আগস্ট ২৪, ২০১৮ ১১:২৮কাবাডিতে এশিয়ান গেমসে দুইবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল ইরানের নারী দল।
-
ইরানে ঈদ উদযাপিত; বিশ্বের মুসলমানদের প্রতি প্রেসিডেন্টের শুভেচ্ছা
আগস্ট ২২, ২০১৮ ০৮:০৫ইসলামি প্রজাতন্ত্র ইরানে আজ (বুধবার) পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে। রাজধানী তেহরানসহ সারা দেশে ঈদের জামাতে ইরানসহ গোটা বিশ্বের মুসলমানদের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়েছে। ঈদ উপলক্ষে প্রেসিডেন্ট ড. হাসান রুহানি মুসলিম দেশগুলোর সরকার এবং মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
-
ইরানের ঈদের জামায়াতে নারী
আগস্ট ২১, ২০১৮ ১৪:৪১দ্বীনের নবী হজরত মোহাম্মদ মোস্তফা(সা) জামানায় ঈদের জামায়াতে অংশ নিতেন নারীরা। সে ধারাবাহিকতা ধরে রাখা হয়েছে আধুনিক ইরানে। ইরানের রাজধানী তেহরানের প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয় মোসাল্লায়ে ইমাম খোমেনি(রহ)। নারীরা সেখানে দলে দলে অংশগ্রহণ করেন।
-
কেরালায় শতাব্দীর ভয়াবহ বন্যা: ৯ দিনে ৩২৪ জনের মৃত্যু
আগস্ট ১৮, ২০১৮ ০৫:৫২ভারতের কেরালায় গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে টুইটারে জানানো হয়েছে, কেরালায় গত ৯ দিনে বন্যায় মারা গেছে ৩২৪ জন মানুষ। ১৫ শতাধিক ত্রাণ শিবিরে রয়েছেন দুই লাখ ২৩ হাজার ১৩৯ জন। রাজ্যজুড়ে পানির স্তর ক্রমশ বাড়তে থাকায় ৮০টি বাঁধ খুলে দেয়া হয়েছে।
-
আমেরিকার সঙ্গে যুদ্ধ বা আলোচনা কোনোটিই হবে না: সর্বোচ্চ নেতা
আগস্ট ১৩, ২০১৮ ১৫:১৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী নিষেধাজ্ঞা, যুদ্ধ ও আলোচনার ব্যাপারে মার্কিন কর্মকর্তাদের শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন, আমি জোর দিয়ে বলছি, আমেরিকার সঙ্গে যেমন যুদ্ধ হবে না তেমনি তার সঙ্গে আমরা আলোচনায়ও বসব না।
-
তেহরানে রি-লারিজানি বৈঠক: সম্পর্ক জোরদারে প্রত্যয় ব্যক্ত
আগস্ট ০৯, ২০১৮ ১৩:০২উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো বলেছেন, ইরানের সঙ্গে তার দেশের সব সময় অত্যন্ত আন্তরিক এবং দীর্ঘ দিনের সম্পর্ক রয়েছে। দুই দেশই যখন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপের মুখে রয়েছে তখন তেহরান-পিয়ংইয়ংয়ের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন তিনি।
-
রুদখান কেল্লা: ইরানের বিস্ময়কর একটি সামরিক স্থাপনা
আগস্ট ০৯, ২০১৮ ০৭:২৫ইরানের উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশে সালজুকি শাসনামলের একটি ঐতিহাসিক কেল্লার নাম হলো রুদখান। রুদখান এলাকার প্রাকৃতিক পরিবেশে অবস্থানের ফলে কেল্লাটিকে ঘিরে চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য বিরাজমান। রুদখান কেল্লায় যাবার জন্যে ফুমান শহর থেকে কয়েকটি গ্রাম পেরিয়ে পাঁচ কিলোমিটারের মতো পথ পায়ে হেঁটে যেতে হয়।