মাসিক শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতায় অংশ নিন, পুরস্কার জিতুন
https://parstoday.ir/bn/news/india-i112214-মাসিক_শ্রেষ্ঠ_পত্রলেখক_প্রতিযোগিতায়_অংশ_নিন_পুরস্কার_জিতুন
বাংলাভাষী শ্রোতাদের জন্যে ভারতের পশ্চিমবঙ্গের 'ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাব' নিয়ে এলো এক নতুন প্রতিযোগিতা।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ২১, ২০২২ ১২:৩৮ Asia/Dhaka
  • মাসিক শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতায় অংশ নিন, পুরস্কার জিতুন

বাংলাভাষী শ্রোতাদের জন্যে ভারতের পশ্চিমবঙ্গের 'ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাব' নিয়ে এলো এক নতুন প্রতিযোগিতা।

রেডিও তেহরান বাংলা বিভাগের শ্রোতা বৃদ্ধি ও চিঠিপত্রের আসর 'প্রিয়জন'কে জনপ্রিয় করতে আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, ২০২২ পর্যন্ত চার মাস এই প্রতিযোগিতা চলবে। প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক বাংলাভাষী শ্রোতাদেরকে রেডিও তেহরানের অনুষ্ঠানের ওপর মতামত জানিয়ে প্রতি মাসে ন্যূনতম দুটি করে চিঠি লিখতে হবে। অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতি মাসে দু'জনকে 'শ্রেষ্ঠ পত্রলেখক' নির্বাচন করে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। আর বিজয়ীদের লেখাগুলো রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডেতে প্রকাশ ও প্রিয়জনে প্রচার করা হবে।

নিয়মাবলি:

১) একটি ইমেইল আইডি থেকে একজন প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবেন।

২) চিঠিতে প্রতিযোগীর নাম, পূর্ণ ডাক ঠিকানা ও মোবাইল নম্বর ইংরেজিতে উল্লেখ করতে হবে।

৩) চিঠি পাঠাবেন এই ইমেইল ঠিকানায়: [email protected] 

এর সাথে অবশ্যই ঐ চিঠির একটি কপি CC করবেন- [email protected] ইমেইলে।

৪) ইমেইলে সাবজেক্টের স্থানে ‘Letter writing contest- 2022’ লিখতে হবে।

৫) প্রতিযোগিতার যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২১