দিল্লিতে এ পর্যন্ত চিকনগুনিয়ায় ১০ ব্যক্তির মৃত্যু
সেপ্টেম্বর ১৪, ২০১৬ ১৪:২৪ Asia/Dhaka
ভারতের রাজধানী নয়াদিল্লিতে মশাবাহী রোগ 'চিকনগুনিয়ায়' আজ (বুধবার) আরো পাঁচ ব্যক্তি মারা গেছে। এ নিয়ে দিল্লিতে চিকনগুনিয়ায় মৃতের সংখ্যা ১০-এ পৌঁছালো।
পাঁচজনের সবাই দিল্লির অ্যাপোলো হাসপাতালে মারা গেছে। তাদের বেশিরভাগ রোগীর বয়সই ৮০ বছরের ওপরে বলে ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।
দিল্লিতে চলতি মৌসুমে এক হাজারের বেশি ব্যক্তি চিকনগুনিয়ায় আক্রান্ত হয়েছে। ভারতীয় রাজধানীর জ্বর সংক্রান্ত চিকিৎসা কেন্দ্রগুলোতে চিকনগুনিয়া রোগীদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৪
ট্যাগ