শ্রীনগরে বিক্ষোভকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, ফারুক গৃহবন্দি
https://parstoday.ir/bn/news/india-i32307-শ্রীনগরে_বিক্ষোভকালে_নিরাপত্তা_বাহিনীর_সঙ্গে_সংঘর্ষ_ফারুক_গৃহবন্দি
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরে আজ জুমা নামাজ শেষে ব্যাপক বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা। পশ্চিমবঙ্গের একটি আদালতে এক কাশ্মিরি যুবকের মৃত্যুদণ্ড দেয়ার প্রতিবাদে তারা ওই বিক্ষোভ দেখান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৩, ২০১৭ ১৭:৫৫ Asia/Dhaka
  • শ্রীনগরে বিক্ষোভকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, ফারুক গৃহবন্দি

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরে আজ জুমা নামাজ শেষে ব্যাপক বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা। পশ্চিমবঙ্গের একটি আদালতে এক কাশ্মিরি যুবকের মৃত্যুদণ্ড দেয়ার প্রতিবাদে তারা ওই বিক্ষোভ দেখান।

অন্যদিকে, বিক্ষোভ সমাবেশে নেতৃত্বদান ঠেকাতে পুলিশ আজ হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান মীরওয়াইজ ওমর ফারুককে তার বাসভবনে গৃহবন্দি করে। তিনি ওই যুবকের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো প্রমাণ নেই দাবি করে একে 'বিচারের নামে প্রহসন' বলে মন্তব্য করেছেন।                                 

 মীরওয়াইজ ওমর ফারুক

দেশদ্রোহের অভিযোগে সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি আদালতে মুজাফফর আহমেদ রাঠোর নামে কাশ্মিরের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। সেই ঘটনার প্রতিবাদ জানাতে আজ জুমা নামাজ শেষে প্রতিবাদের ডাক দেয় সেখানকার আন্দোলনরত নেতারা।

আজ (শুক্রবার) জুমা নামাজ শেষে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকটি জায়গায় সংঘর্ষ শুরু হয়। নৌহাট্টা এলাকায় অজ্ঞাত এক যুবক সিআরপিএফ দলের ওপর পেট্রোল বোমা ছুঁড়লে এক জওয়ান আহত হয়। ওই ঘটনার পাশাপাশি বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়লে পরিস্থিতি উত্তপ্ত ওঠে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি চালানোর পাশাপাশি কাঁদানে গ্যাস ব্যবহার করে।

আজ উত্তর কাশ্মিরের সোপরেও বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৩