আন্তর্জাতিক আদালত বৃহস্পতিবার কুলভূষণের মামলার রায় ঘোষণা করবে
https://parstoday.ir/bn/news/india-i38140-আন্তর্জাতিক_আদালত_বৃহস্পতিবার_কুলভূষণের_মামলার_রায়_ঘোষণা_করবে
পাকিস্তানে আটক ভারতীয় কথিত গুপ্তচর কূলভূষণ যাদবের বিষয়ে আগামীকাল(বৃহস্পতিবার) রায় দিবে আন্তর্জাতিক আদালত বা আইসিজে। পাকিস্তানের সামরিক আদালতে দেয়া মৃত্যুদণ্ড স্থগিত করার আর্জি নিয়ে আইসিজে'র’র দ্বারস্থ হয়েছে ভারত।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মে ১৭, ২০১৭ ২০:০৪ Asia/Dhaka
  • আন্তর্জাতিক আদালত বৃহস্পতিবার কুলভূষণের মামলার রায় ঘোষণা করবে

পাকিস্তানে আটক ভারতীয় কথিত গুপ্তচর কূলভূষণ যাদবের বিষয়ে আগামীকাল(বৃহস্পতিবার) রায় দিবে আন্তর্জাতিক আদালত বা আইসিজে। পাকিস্তানের সামরিক আদালতে দেয়া মৃত্যুদণ্ড স্থগিত করার আর্জি নিয়ে আইসিজে'র’র দ্বারস্থ হয়েছে ভারত।

কুলভূষণের বিষয়ে আন্তর্জাতিক আদালতে পাকিস্তান ও ভারতের তিন দিনের শুনানি শেষে এ রায় ঘোষণা করা হবে। ভারতীয় সরকারি সূত্র থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার ভারতীয় সময় বিকাল সাড়ে ৩টায় রায় ঘোষণা করবে আদালত।

কুলভূষণের মৃত্যুদণ্ড ঘোষণা করলেও রায় কার্যকর করার সময়সীমা ঘোষণা করেনি পাকিস্তান। কিন্তু আদালতে অবিলম্বে এ রায় বাতিলের  আর্জি জানিয়েছে ভারত। আদালতে দেয়া বক্তব্যে ভারত আশংকা ব্যক্ত করে বলেছে, আইসিজের শুনানি শেষ হওয়ার আগেই হয়ত কুলভূষণের রায় কার্যকর করবে পাকিস্তান।

গত বছরের ৩ মার্চে ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা কুলভূষণকে  আটক করে পাকিস্তান। গুপ্তচরবৃত্তি এবং নাশকতামূলক তৎপরতা চালানোর দায়ে পাক সামরিক আদালত কুলভূষণে প্রাণদণ্ড ঘোষণা করে।

এ রায়ের বিরুদ্ধে চলতি মাসের ৮ তারিখে আইসিজে মামলা করে ভারত। পাকিস্তান কুলভূষণের বিষয়ে জেনেভা কনভেনশন লঙ্ঘন করেছে এবং প্রহসনমূলক বিচার করেছে বলে অভিযোগ করেছে ভারত। কুলভূষণের কথিত অপরাধ তৎপরতার বিরুদ্ধে বিন্দুমাত্র আলামতও পাকিস্তান দেখাতে পারেনি বলেও ভারত দাবি করেছে।

আইসিজের শুনানিতে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, নাশকতা চালানোর দায়ে অভিযুক্ত ‘গুপ্তচরের ক্ষেত্রে জেনেভা কনভেনশন এবং কনস্যুলার সুযোগ দেয়ার বিষয়টি প্রযোজ্য নয়।  এ ছাড়া, রাজনৈতিক হুমকি দেয়ার মঞ্চ হিসেবে এ বিশ্বসংস্থাকে ভারত ব্যবহার করছে বলেও শুনানিতে অভিযোগ করেছে পাকিস্তান।

চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী দেশ ১৮ বছর পরে এই প্রথম আইসিজে'রতে পরস্পরের মুখোমুখি হলো। এর আগে, নিজ নৌবাহিনীর একটি বিমানকে গুলি ভূপাতিত করাকে কেন্দ্র করে আইসিজের শরণাপন্ন হয়েছিল পাকিস্তান।

পার্সটুডে/মূসা রেজা/১৭